NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬ | ৩ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
একনেকে ১২ প্রকল্প অনুমোদন, ব্যয় ১ লাখ ৬৮৭৮০ কোটি টাকা রাশিয়াকে চাপে ফেলতে নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের প্রকৃতি রক্ষা করতে গিয়ে সর্বাধিক প্রাণহানি কলম্বিয়া ও ব্রাজিলে চার্লস বলেছিলেন ‘ডায়ানাকে ভুলে যাব’, স্মৃতিকথায় স্পেন্সার ফিরছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ মক্কার কাছে হুথি ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের আগস্টে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ২৫.৬৫ শতাংশ এআই, ড্রোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে সন্ত্রাসীরা, সতর্ক জাতিসংঘ রাশিয়ায় সামরিক ড্রোন তৈরিতে উত্তর কোরীয় শ্রমিক: এমএসএমটি বিমানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Logo
logo

হজের বিমান ভাড়া নির্ধারিত টাকার বেশি নিলে ব্যবস্থা : ধর্ম উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:২২ এএম

হজের বিমান ভাড়া নির্ধারিত টাকার বেশি নিলে ব্যবস্থা : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজের জন্য সরকার নির্ধারিত বিমান ভাড়া বেশি নেওয়ার সুযোগ নেই। কোনো এজেন্সি নিলে লাইসেন্স ও জামানত বাতিলসহ রাষ্ট্রীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর পুরান পল্টনে বিশ্বকল্যাণ পাবলিকেশন্সের আয়োজনে ইসলামের মৌলিক বিষয়াবলিকে উপজীব্য করে ড. আ ফ ম খালিদ হোসেন রচিত ‘ইসলামি বিধিবিধান’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, আগামী বছর থেকে এজেন্সিকে হজযাত্রী পাঠানোর অনুমোদন পেতে চাইলে ন্যূনতম ২০০০ জনকে পাঠাতে হবে।

এছাড়া কোনো এজেন্সি যদি হজযাত্রীদের জন্য আগাম টিকিট বুকিং করতে চায়, তাহলে ব্যক্তির নাম ও পাসপোর্ট নম্বর দিয়ে বুকিং করতে হবে এবং সেটা তিন দিনের বেশি ব্লক রাখা যাবে না। এবার কোনো এজেন্সি এক হাজারের কম হজযাত্রী পাঠাতে পারবে না।

 

তিনি বলেন, কোনো এজেন্সি যদি হাজিদের সাথে প্রতারণা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দোষী হলে তাদের লাইসেন্স ও জামানত বাতিল করা হবে, প্রয়োজনে রাষ্ট্রীয় আইনে মামলা করা হবে।

 

বিমান ভাড়া ১ লাখ ৪৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামসুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খান প্রমুখ।