NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী? জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প!
Logo
logo

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নিজেকে ১৬তম সদস্য বলে আবেগী বার্তা লিটনের


খবর   প্রকাশিত:  ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:১৭ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নিজেকে ১৬তম সদস্য বলে আবেগী বার্তা লিটনের

দেশের মাটিতে ৫ দিনের অনুশীলন শেষে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার পালা বাংলাদেশের। ভারতের খেলাগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে। তাই পাকিস্তানের পাশাপাশি খেলা চলবে আরব আমিরাতেও। টাইগারদের প্রথম ম্যাচ যেহেতু দুবাইতে ভারতের বিপক্ষে, বাংলাদেশের প্রথম গন্তব্য দুবাই।

আজ বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে দুবাই যাত্রা করবে টিম বাংলাদেশ। রাত পৌনে ২টায় (ঘড়ির কাঁটায় তখন ১৪ ফেব্রুয়ারি) দুবাই যাত্রা শান্ত, মুশফিক, মাহমুদউল্লাহ, সৌম্য, মিরাজ, মোস্তাফিজদের।

 

বাংলাদেশের ১৫ সদস্যের দলে জায়গা হয়নি লিটন দাসের। দীর্ঘদিন জাতীয় দলের অপরিহার্য ক্রিকেটার হয়ে ওঠা লিটন অফফর্মের কারণে এবার নেই।

তবে তিনি না থাকলেও দলের বড় সমর্থক হিসেবে সমর্থন দিয়ে যাবেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগী বার্তায় এমনটাই জানিয়েছেন লিটন।

 

উইকেটরক্ষক এই ব্যাটার ফেসবুকে লিখেছেন, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ এই দুর্দান্ত দলটির জন্য শুভকামনা! আমি বিশ্বাস করি এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে এই দলটি তাদের সেরাটা দেবে। বিশ্ব সাক্ষী হোক, টাইগাররা কেমন খেলে!

 

আমি দলে জায়গা করে নিতে পারিনি, কিন্তু এটা আমাকে দলের সবচেয়ে বড় সমর্থক করে তুলবে। আমি প্রতিটি রান, উইকেট এবং ক্যাচের জন্য উল্লাস করব। ভিন্ন ভূমিকায় দলের ১৬তম সদস্য হিসেবে তোমরা আমাকে সাথে পাবে!’