NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

নৈশ আসরে গিয়ে কর্মকর্তা হারালেন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি


খবর   প্রকাশিত:  ০৫ এপ্রিল, ২০২৫, ০৫:২০ এএম

নৈশ আসরে গিয়ে কর্মকর্তা হারালেন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি

জাপানের অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সহকর্মীদের সঙ্গে রাতের এক আয়োজনে অংশ নেওয়ার সময় গুরুত্বপূর্ণ নথি হারিয়েছেন। নথিতে ১৮৭ জন সন্দেহভাজন মাদক চোরাকারবারির ব্যক্তিগত তথ্য ছিল। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  

নাম প্রকাশ না করা ওই কর্মকর্তা গত ৬ ফেব্রুয়ারি ইয়োকোহামায় পাঁচ ঘণ্টাব্যাপী ওই আয়োজনে অংশ নিয়ে ৯ গ্লাস বিয়ার পান করেন বলে জানা গেছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি অন্য একটি শহর সুমিদায় বাড়ি ফেরার ট্রেন থেকে নামার পর বুঝতে পারেন, তার ব্যাগটি হারিয়ে গেছে।  

 

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয় এই ঘটনায় ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছে এবং এটিকে ‘জনসাধারণের বিশ্বাসের ওপর গুরুতর আঘাত’ হিসেবে অভিহিত করেছে।  

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, হারিয়ে যাওয়া ব্যাগে থাকা নথিতে ১৮৭ জন সন্দেহভাজন মাদক চোরাকারবারি ও গাঁজা বীজ সংগ্রহকারীর নাম ও ঠিকানা অন্তর্ভুক্ত ছিল। এ ছাড়া ওই ব্যাগে কর্মীর ব্যবহৃত অফিসের ল্যাপটপও ছিল, যাতে তার ব্যক্তিগত তথ্য সংরক্ষিত ছিল।

 

কাস্টমস ও শুল্ক ব্যুরোতে কর্মরত ওই কর্মকর্তার পরিচয় প্রকাশ করা হয়নি বলে এনএইচকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার জাপানের অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করলেও, দেশটিতে সরকারি ছুটির দিন হওয়ায় তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  

বিবিসির তথ্য অনুসারে, জাপানে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে মদের ভূমিকা রয়েছে, যেখানে ব্যাবসায়িক আলোচনা ও কঠিন বিষয়গুলো বিয়ার ও সাকে (জাপানি মদ) পান করার সময় তুলনামূলক সহজ পরিবেশে আলোচিত হয়।