NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী? জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প!
Logo
logo

শুরুতেই ঝড় তুলেছে দক্ষিণী সিনেমা ‘থানডেল’


খবর   প্রকাশিত:  ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৪৪ পিএম

শুরুতেই ঝড় তুলেছে দক্ষিণী সিনেমা ‘থানডেল’

দক্ষিণী সিনেমা ‘থানডেল’মুক্তির সঙ্গে সঙ্গে দর্শকদের মাঝে ঝড় তুলেছে। দ্বিতীয় দিনেই এটি বক্স অফিস কাঁপাচ্ছে। রোমান্টিক অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটি নির্মাণ করেছেন চান্দু মনডেতি।

‘থানডেল’সিনেমাটিতে ২০১৮ সালের একটি সত্য ঘটনা নিয়ে তৈরি করা হয়েছে। এর মূল চরিত্রে অভিনয় করেছেন নাগা চৈতন্য ও সাই পল্লবী। গতকাল (৭ ফেব্রুয়ারি) মুক্তির প্রথমদিনে ‘থানডেল’ ২১ কোটি রুপি আয় করেছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ কোটি টাকা।

 

jagonews24

নাগা চৈতন্য ও সাই পল্লবী ২০২১ সালে ‘লাভ স্টোরি’নামের দক্ষিণী সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন। এ সিনেমাটি তুমুল জনপ্রিয়তা লাভ করে। এরপর নির্মাতাদের কাছে এ জুটির চাহিদা বেড়ে যায়।

 

‘থানডেল’সিনেমায় নাগা চৈতন্যকে ‘থানডেল রাজু’ ও সাই পল্লবীকে ‘বুজ্জি থালি’ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, সন্দীপ বেদ, কিশোর রাজু বশিষ্ঠ ও শিবা আলাপতিসহ অনেকে। সিনেমাটি ভারতের শ্রীকাকুলামের জেলেদের বাস্তব জীবনের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে।