NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

‘আমরা একটু অসুবিধায় আছি, টাকার ঘাটতি পড়ে গেছে’ -পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান


খবর   প্রকাশিত:  ১০ অক্টোবর, ২০২৪, ১০:৩৯ এএম

>
‘আমরা একটু অসুবিধায় আছি, টাকার ঘাটতি পড়ে গেছে’ -পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আমরা বিদ্যুৎ দিছি ঘরে ঘরে। এখন একটু কম আয়র (আসতেছে), আর এখান (এক) মাস ক্লিয়ার অইযিব (হয়ে যাবে) ইনশাআল্লাহ। আমরা একটু অসুবিধার মাঝে আছি, টাকার ঘাটতি পড়ে গেছে। আমরার লাগি (জন্য) না, অন্যান্য দেশের মাতব্বরে লাড়াই (যুদ্ধ) করের। আর এটা আমাদের ওপর এসে পড়েছে। আমরা সবুর (সহ্য) করে বসে আছি। ঊর্ধ্বে এক দেড় মাস। সব কিছু ঠিক হয়ে যাবে।’ 

মঙ্গলবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার এফআইডিবি হলে নিজ তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণকালে তিনি এসব কথা বলেন। 

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বন্যায় যাদের ক্ষতি হয়েছে তাদের কষ্ট দূর করার জন্য সরকার চেষ্টা করেছে আরও করবে। সরকার আমরার লগে (সাথে) আছে। আরেকটা কথা শেখা হাসিনার, যেটায় আমি অবাক হয়ে গেছি। যারা অসহায় ভূমিহীন, জমি নাই, ভিটাও নাই তারারে দুই শতক জায়গা সাফ কেওয়ালা কইরা ঘরসহ দের। আমার জীবনে আমি এর থেকে ভালো কাজ দেখছি না।’ 

তিনি বলেন, ‘এই বারের বন্যায় গরিবের কষ্ট হয়েছে বেশি। কাঁচাঘর, সনের ঘর নিছেগি ঠেলে। সরকার সহায়তা করছে আরও করবো। আপনাদের কাছে অনুরোধ সরকারকে একটু টাইম দেওয়ার। শেখ হাসিনা গরিবের সরকার। ভোটে সরকার বানিয়েছেন। আপনারা ভোট দিয়েছেন এর লাগি সরকার হয়েছেন। আবার ভোট দেওয়ার সময় আসবে, মনে হলে ভোট দিবা না দিলে নাই। আল্লাহ সাক্ষী, ন্যায় বিচারের ভোট দিবা,  কে আপনার উপকার করছে তাকে ভোট দিবা। যে উপকার করছে না তাকে ভোট দিবা না।’

অনুষ্ঠানে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুজ্জামান, পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব আবুল হাসনাতসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার ৪২৮ জনের মাঝে ১২৫০ টাকা করে ৫ লাখ ৩৫ হাজার টাকা বিতরণ করা হয়।