NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

অভিষেক-ঐশ্বরিয়ার কন্যাকে নিয়ে ভুয়া তথ্য, আদালতে আরাধ্যার অভিযোগ


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:১৪ পিএম

অভিষেক-ঐশ্বরিয়ার কন্যাকে নিয়ে ভুয়া তথ্য, আদালতে আরাধ্যার অভিযোগ

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়ার কন্যা আরাধ্যা বচ্চন জন্মের আগে থেকেই তারকা। তাকে নিয়ে প্রায়ই গণমাধ্যমে সংবাদের শিরোনাম হয়। তার বয়স এখন ১৩ বছর। বলিউড শাহেন শাহ অমিতাভের এ নাতনিকে নিয়ে সাধারণ মানুষের কৌতূহল বরাবরই তুঙ্গে ছিল।

কিন্তু এবার আরাধ্যাকে নিয়ে মিডিয়ায় ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হচ্ছে। এ অভিযোগে জানাতে দিল্লি হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন আরাধ্যা বচ্চন। অভিযোগ বলা হয়েছে, আরাধ্যা বচ্চনের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ধরনের মিথ্যা, ভুয়া ও বিভ্রান্তিকর খবর ছড়িয়ে রয়েছে সোশ্যাল মিডিয়াসহ নেটদুনিয়ার নানান প্ল্যাটফর্মে।

 

সেই অভিযোগের প্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট নোটিশ জারি করেছে। এরই মধ্যে গুগল, বলিউড টাইমসসহ একাধিক অনলাইন প্ল্যাটফর্মকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আগামী ১৭ মার্চ এই মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছ।

 

 

এর আগে ২০২৩ সালের এপ্রিল মাসে, দিল্লি হাইকোর্ট একাধিক ইউটিউব চ্যানেলকে আরাধ্যার স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত বিভ্রান্তিকর তথ্য ও ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ দেয়। আদালত জানায়, প্রতিটি শিশু, তা সে তারকা সন্তান হোক কী সাধারণ, প্রত্যেকের অধিকার আছে সম্মান পাওয়ার। যেকোনো শিশুর স্বাস্থ্য সংক্রান্ত ভুয়া খবর ছড়ানো ভারতীয় আইনে অপরাধ। একাধিক ইউটিউব চ্যানেলে প্রকাশিত ২৪টি ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।