NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

যুক্তরাষ্ট্র ‍শুল্ক আরোপ করলে ব্যবস্থা নেবে কানাডা: ট্রুডো


খবর   প্রকাশিত:  ২৩ মার্চ, ২০২৫, ০৮:৪২ পিএম

যুক্তরাষ্ট্র ‍শুল্ক আরোপ করলে ব্যবস্থা নেবে কানাডা: ট্রুডো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার ওপর শুল্ক আরোপের হুমকি দেওয়ায় বেজায় চটেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এমন কোনো পদক্ষেপ নিলে কানাডাও ব্যবস্থা নেবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানিয়েছেন, শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে কানাডা ও মেক্সিকো থেকে আমদানিকৃত পণ্যে ২৫ শতাংশ শুল্ক বসানো হবে।

তার এই পদক্ষেপের বিরুদ্ধে তাৎক্ষণিক ও জোরালো জবাব দেওয়া হবে বলে জানিয়েছে কানাডা। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুক্রবার বলেন, কানাডাও জবাব দিতে প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তিনি কানাডার নাগরিকদের সতর্ক করে বলেছেন, তাদের সামনে কঠিন সময় আসছে।

 

এর আগে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমাদের সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ অবৈধ অভিবাসী ও ফেন্টানিল প্রবেশ করছে, যা যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর। পাশাপাশি আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য ঘাটতিও রয়েছে। এসব সমস্যা সমাধানের জন্যই আমি এই শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছি।

ট্রাম্প জানান, তিনি চীনের ওপরও নতুন শুল্ক বসানোর পরিকল্পনা করছেন, যা আগে ১০ শতাংশ হারের কথা বলা হলেও আরও বাড়তে পারে। তিনি অভিযোগ করেন, চীন যুক্তরাষ্ট্রে ফেন্টানিল সরবরাহ করছে, যার ফলে হাজার হাজার মার্কিন নাগরিক মারা যাচ্ছে।

 

ট্রাম্পের এই শুল্ক নীতির কারণে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ আবার শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগে, ২০১৮ সাল থেকে চীনের আমদানি উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল, যার একটি বড় কারণ ছিল ট্রাম্প প্রশাসনের ধারাবাহিক শুল্ক বৃদ্ধির নীতি। ট্রাম্পের ঘোষণার পর পরই কানাডা ও মেক্সিকোর কাছ থেকে পাল্টা প্রতিক্রিয়ার ইঙ্গিত আসে।

এদিকে কানাডা-যুক্তরাষ্ট্র সম্পর্ক বিষয়ক এক উপদেষ্টা পরিষদের বক্তব্যে ট্রুডো বলেন, দেশ বর্তমানে সংকটময় মূহুর্তে রয়েছে। এ ব্যাপারে তিনি তার দেশের জনগণকে সতর্ক করেছেন। তিনি বলেন, আমরা এর জবাব দিতে প্রস্তুত। আমরা এটি চাই না। কিন্তু তিনি (ট্রাম্প) যদি সামনে আগান তাহলে আমরাও ব্যবস্থা নেব। সব বিকল্পই আমাদের হাতে আছে।

যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্য ও সেবার ৭৫ শতাংশই আসে কানাডা থেকে। ফলে ট্রাম্পের ঘোষিত শুল্ক আরোপ হলে দেশটির অর্থনীতি মারাত্মক ব্যাহত হবে। তিনি বলেন, আমি রাখঢাক করব না। আগামী দিনগুলোতে আমাদের দেশ কঠিন সময়ের মুখে পড়তে পারে।