NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬ | ২৪ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
১০ অক্টোবর মুখোমুখি যুক্তরাষ্ট্র-স্পেন, নারী ফুটবলে হাইভোল্টেজ ফ্রেন্ডলি ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই শেখ হাসিনার প্রত্যাবর্তন আইনি বিষয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের কাজের অনুমতির জন্য ৭০ হাজার ডলার ফি প্রস্তাব এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী ইসলামপন্থীরা ক্ষমতা দখল করতে চাইছে : ট্রাম্প
Logo
logo

শীতে শুধু সর্দি-কাশি নয়, ব্রণও কমাবে আদার রস


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৩:০৫ এএম

শীতে শুধু সর্দি-কাশি নয়, ব্রণও কমাবে আদার রস

গলা খুসখুস বা সর্দি-কাশি হয়েছে, আদা চিবিয়ে নিলেন। মাথা ব্যথা হলে আদা দিয়ে চা খান। আবার পেটের গণ্ডগোল হলে, তখনো আদাই ভরসা। তবে এবার ব্রণের সমস্যার সমাধানেও কাজে লাগাতে পারেন এই আদা।

আদার রস খেয়ে ব্রণের হাত থেকে মুক্তি পেতে পারেন।

 

কখনো লিভারে জমে থাকা টক্সিন, আবার কখনো হরমোনের ভারসাম্যহীনতা— ব্রণ হওয়ার পিছনে নানা কারণ রয়েছে। কারণ যা-ই হোক না কেন, ব্রণের সমস্যা কমাতে আদার সাহায্য নিতে পারেন। আদার রস খেলে ত্বকের সমস্যা কমাতে পারবেন।

 

আদা যেভাবে ব্রণের সমস্যা কমায়

আদার মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি যৌগ রয়েছে। যা ত্বকের প্রদাহ, জ্বালা ভাব কমাতে সাহায্য করে। আদার মধ্যে উচ্চ পরিমাণে জিঞ্জেরল রয়েছে। এই বায়োঅ্যাক্টিভ যৌগই ব্রণ-প্রবণ ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে।

এ ছাড়া ব্রণ উৎপাদনকারী ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে আদার অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদানগুলো।

 


 

আদা হজমজনিত সমস্যা দূর করে। লিভারে জমে থাকা টক্সিন বের করে দেয়। তাই পেটের সমস্যার জন্য যদি ব্রণ হয়, সেটাও কমে যাবে আদার রস খেয়ে। তা ছাড়া আদা দেহে হরমোনের ভারসাম্য বজায় রাখে।

আদা অ্যাড্রিনাল গ্রন্থির কার্যকারিতা বৃদ্ধি করে এবং কর্টিসল হরমোনের (স্ট্রেস হরমোন) মাত্রা কমায়। এর জেরেও ত্বকে ব্রণের সমস্যা কমে যায়। অন্যদিকে আদার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র‍্যাডিকেলের সঙ্গে লড়াই করে এবং ব্রণের হাত থেকে ত্বককে বাঁচায়। পাশাপাশি ত্বকের অকাল বার্ধক্য প্রতিরোধ করে।

 

কীভাবে আদার শট বানাবেন

দুই ইঞ্চি আদা নিয়ে খোসা ছাড়িয়ে নিন। ব্লেন্ডারে আদা পেস্ট করে এর রস বের করে নিন। এবার এই আদার রসে ২-৩ চামচ পানি, ১ চামচ লেবুর রস, এক চিমটে হলুদ গুঁড়া ও মধু মিশিয়ে নিন। সকালে খালি পেটে এই আদার শট পান করুন। এতেই ব্রণ ও ত্বকের অন্যান্য সমস্যা কমবে।