NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ১১, ২০২৬ | ২৬ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানসিক অসুস্থতাকে ঘিরে ভয় ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর নাভি পিল্লের নোবেল জয়ের পরপরই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া শ্রমিক লীগ সভাপতি কাজী আজিজুল হক খোকনের জানাজা সম্পন্ন আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার যুক্তরাষ্ট্রের, কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি ১০ অক্টোবর মুখোমুখি যুক্তরাষ্ট্র-স্পেন, নারী ফুটবলে হাইভোল্টেজ ফ্রেন্ডলি ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের
Logo
logo

রেকর্ড রানের ম্যাচে ক্যারিবীয়দের কাছে হার বাংলাদেশের মেয়েদের


খবর   প্রকাশিত:  ২৮ জানুয়ারী, ২০২৫, ০১:০৪ পিএম

রেকর্ড রানের ম্যাচে ক্যারিবীয়দের কাছে হার বাংলাদেশের মেয়েদের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ নারী দল। এবার টাইগ্রিসদের টি-টোয়েন্টি সিরিজও শুরু হলো হার দিয়ে। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ক্যারিবীয় মেয়েদের কাছে ৮ উইকেটে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। এতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

আজ মঙ্গলবার সেইন্ট কিটসের ওয়ার্নার পার্কে আগে ব্যাট করে ৩ উইকেটে ১৪৪ রান করে বাংলাদেশ। জবাবে ৮ উইকেট ও ১৯ বলে হাতে রেখে জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। দুই ইনিংস মিলিয়ে এই ম্যাচে মোট রান হয় ২৮৯। ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার কোনো টি-টোয়েন্টিতে যা সর্বোচ্চ রানের রেকর্ড।

 

বাংলাদেশের হয়ে ৪০ বলে অপরাজিত ৫৩ রানের ইনিংস খেলেন নিগার সুলতানা। শারমিন আক্তার ৪১ বলে ৩৭, সুবহানা মোস্তারি ২১ বলে ২২ ও দিলারা ১১ বলে ১২ রান করেন।

 

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫৪ বলে অপরাজিত ৬০ রান করেন অধিনায়ক হ্যালি ম্যাথিউজ। দেন্দ্রা দোতিন খেলেন ২২ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস। এই দুই ফিফটিতেই নিজেদের হাতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। এছাড়া ওপেনার কিয়ানা জোসেফের অবদান ২১ বলে ২৯ রানের।