NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

নিজেকে ৩০ দাবি করা শাহরুখের আসল বয়স কত


খবর   প্রকাশিত:  ২৮ জানুয়ারী, ২০২৫, ১২:৫৯ পিএম

নিজেকে ৩০ দাবি করা শাহরুখের আসল বয়স কত

শাহরুখ খান সব কিছু নিয়ে মজা করতে পছন্দ করেন। নিজের ব্যক্তিগত অনেক বিষয় নিয়ে কথা বলে ব্যাপক প্রশংসিত হয়েছেন। এবার তিনি নিজের বয়স নিয়ে কথা বলে সংবাদের শিরোনাম হয়েছেন।

চলতি বছরের ২ নভেম্বরে শাহরুখ খান ৬০ বছরে পা দেবেন। প্রবীণ নাগরিকের কাতারে পা দিতে যাচ্ছেন ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির এ সুপার স্টার। তিনি এখনো বলিউড বাদশার তকমা ধারণ করে আছেন।

 

নিজের বয়স কত হলো? এসব কথা মোটেই মনে রাখেন শাহরুখ খান। তার কাজ, চলন, বলন যেন এ কথাই জানান দিচ্ছে। সব কিছুতে কিং খানের প্রবল আত্মবিশ্বাস সবাইকে বিস্মিত করে।

শাহরুখ খান এখনো মঞ্চে উঠে নাচের ছন্দে মাতিয়ে রাখেন দর্শকদের, সিনেমার পর্দায় তার কারিশা তো বলাই বাহুল্য। এবার দুবাইয়ে এক অনুষ্ঠানে গিয়ে নিজেই দাবি করলেন, তাকে দেখতে এখনো ৩০ বছরের যুবকের মতোই রয়েছে।

 

এখন শাহরুখ দুবাইয়ে অবস্থান করছেন বলে জানাচ্ছে তারতীয় গণমাধ্যম। সেখানেই চলছে তার নতুন ‘কিং’সিনেমার দৃশ্য ধারণের কাজ। এরই মধ্যে এ সিনেমার নির্মাতার পরিবর্তন হয়েছে। সুজয় ঘোষের হাত থেকে দায়িত্ব গিয়ে পড়েছে ‘পাঠান’ পরিচালক সিদ্ধার্থ আনন্দের হাতে। দুয়েক মাসের মধ্যে দেশে ফিরবেন শাহরুখ খান। তিনি নিজেই জানিয়েছেন, আসন্ন সিনেমার বেশ কিছু অংশের শুটিং মুম্বাইয়ে হবে। তবে এর বেশি কিছু তিনি জানাতে চাইছেন না।

নিজেকে ৩০ দাবি করা শাহরুখের আসল বয়স কত

এ প্রসঙ্গে শাহরুখ খান বলেছেন, ‘আমার পরিচালক খুব কড়া। তিনি বলে দিয়েছেন, “ছবিতে তুমি কী করছ, সে বিষয়ে কাউকে কিছু বলবে না।” ফলে আমি বলতে পারব না আমাকে কীভাবে দেখা যাবে। এটুকু বলতে পারি, আপনারা মজা পাবেন, বিনোদনে ভরপুর।’

 

দুবাইয়ের অনুষ্ঠানে একের পর এক গানে নেচেছেন শাহরুখ। সবই তার নিজের সিনেমার তুমুল জনপ্রিয় গান। শুনিয়েছেন তার সিনেমার সংলাপও। আর তার পরপরই বলেছেন, ‘এ বছর আমি ৬০ বছরে পা দেব, কিন্তু সত্যিই আমাকে ৩০ বছরের মতো দেখতে লাগে।’

 

 

এখনো শাহরুখ অভিনয় করেন আগের মতো ভাব ভঙ্গি বজায় রেখে। গত বছর ‘জওয়ান’ সিনেমায় অবশ্য তরুণ চরিত্রের পাশাপাশি শাহরুখের এক প্রৌঢ় রূপও ছিল। কাঁচা-পাকা চুলের বাবা শাহরুখকেই বেশি পছন্দ করেছিলেন দর্শক। তার সংলাপই বেশি নজর কেড়েছে।