NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ১০, ২০২৬ | ২৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিক লীগ সভাপতি কাজী আজিজুল হক খোকনের জানাজা সম্পন্ন আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার যুক্তরাষ্ট্রের, কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি ১০ অক্টোবর মুখোমুখি যুক্তরাষ্ট্র-স্পেন, নারী ফুটবলে হাইভোল্টেজ ফ্রেন্ডলি ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই শেখ হাসিনার প্রত্যাবর্তন আইনি বিষয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের কাজের অনুমতির জন্য ৭০ হাজার ডলার ফি প্রস্তাব
Logo
logo

ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ১০ মার্চ, ২০২৫, ০৮:৫২ এএম

ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য অর্থ সহায়তা অব্যাহত রাখার ঘোষণায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (২৬ জানুয়ারি) এক বিবৃতি এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। 

এর আগে আজ রবিবার বিকেলে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ প্রতিনিধি ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবন রক্ষাকারী খাদ্য ও পুষ্টি সহায়তা অব্যাহতি দেওয়ার জন্য কথা জানানো হয়।

 

এদিকে আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার ডাভোস সফর নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন উপ-প্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর। তিনি জানান, যুক্তরাষ্ট্র আগামী ৯০ দিন বিদেশে অর্থ সহায়তা বন্ধ করার কথা জানিয়েছে। তবে বাংলাদেশে আশ্রিত মায়ানমারের নাগরিক রোহিঙ্গাদের জন্য তাদের সহায়তা বন্ধ করবে না বলে জানিয়েছেন। এ জন্য প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন।