NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমেদ


খবর   প্রকাশিত:  ২৭ জানুয়ারী, ২০২৫, ১০:৩০ এএম

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমেদ

যুক্তরাষ্ট্রে প্রবাসীদের অন্যতম বৃহত্তম আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন সংগঠনের সহ-সভাপতি শামীম আহমেদ। এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান ২১ জানুয়ারি জরুরী কাজে দেশের বাইরে যাওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী শামীম আহমেদকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



সভাপতি বদরুল খান-ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম এর নের্তৃত্বাধীন সংগঠনটির প্রচার ও দপ্তর সম্পাদক ফয়ছল আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানান হয়, সভাপতি ফিরে আসার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমেদ এ দায়িত্ব পালন করবেন।
এদিকে শামীম আহমদ ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর তা পালনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।