NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

যুক্তরাষ্ট্রে তমালিকার গোপন বিয়ে নিয়ে যা জানা গেল


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:২৯ এএম

যুক্তরাষ্ট্রে তমালিকার গোপন বিয়ে নিয়ে যা জানা গেল

বছর পাঁচেক ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন অভিনেত্রী তমালিকা কর্মকার। গুঞ্জন ছিল, সেখানে বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। তবে কোনোভাবেই সেটা নিশ্চিত হওয়া যাচ্ছিল না। অভিনেত্রীও এ নিয়ে নিরব ছিলেন। তবে এবার নিজেই দিলেন বিয়ের খবর।

সোমবার (২০ জানুয়ারি) সামাজিক মাধ্যমে স্বামী প্রভীনের সঙ্গে ছবি পোস্ট করে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান তমালিকা। ভালোবাসার ইমোজি দিয়ে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী প্রভীন’। ছবিতে দেখা যায় তমালিকার কপালে ভালোবাসার গভীর আবেগে চুমু এঁকে দিচ্ছেন প্রভীন। এই ছবি দেখেই নেটিজেনরা তমালিকা ও প্রভীনকে দম্পতি হিসেবে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছেন।

 

jagonews24

বিনোদন অঙ্গনেরও অনেকে শুভেচ্ছা জানিয়েছেন তমালিকাকে। এই তালিকায় রয়েছেন মাসুম রেজা, আঁখি আলমগীর, গোলাম ফরিদা ছন্দা, নাজনীন চুমকি, শারমীন জোহা শশী, শ্যামল মাওলা, হৃদি হক প্রমুখ। সহকর্মী-প্রিয়জনদের শুভেচ্ছাবার্তাগুলোকে লাভ রিয়েক্ট দিয়ে গ্রহণ করছেন তমালিকা।

 

তবে কবে, কখন, কোথায় তমালিকার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে- এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

এদিকে তমালিকার ঘনিষ্ঠদের ভাষ্য মতে, অনেকদিন আগেই বিয়ে করেছেন তমালিকা ও প্রভীন। অভিনেত্রীর খুব কাছের মানুষেরা এ বিষয়ে জানতেন। তবে এই দম্পতির কেউই বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে কাউকে জানাতে চাননি।

 

জানা যায়, যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তমালিকার সঙ্গে প্রভীনের পরিচয়। এরপর প্রেম থেকে পরিণয় ও বিয়ে।