NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬ | ২৪ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
১০ অক্টোবর মুখোমুখি যুক্তরাষ্ট্র-স্পেন, নারী ফুটবলে হাইভোল্টেজ ফ্রেন্ডলি ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই শেখ হাসিনার প্রত্যাবর্তন আইনি বিষয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের কাজের অনুমতির জন্য ৭০ হাজার ডলার ফি প্রস্তাব এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী ইসলামপন্থীরা ক্ষমতা দখল করতে চাইছে : ট্রাম্প
Logo
logo

অপরাজিত থেকেই প্লে-অফে রংপুর রাইডার্স


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ১২:১৩ এএম

অপরাজিত থেকেই প্লে-অফে রংপুর রাইডার্স

বিপিএলে টানা ৮ ম্যাচ জিতে এখন পর্যন্ত অপরাজিত রংপুর রাইডার্স। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটির পয়েন্ট ১৬, যেখানে দুইয়ে থাকা ফরচুন বরিশালের সংগ্রহ তাদের অর্ধেক। গতকাল চিটাগাং কিংসকে ৩৩ রানে হারিয়ে প্লে-অফও নিশ্চিত হয়েছে দলটির। 

বিপিএলে লিগ পর্বে রংপুরের ম্যাচ বাকি আছে আরো চারটি।

যার সবকটিতে হারলেও শেষ চারে খেলা নিয়ে সমস্যা নেই তাদের। 

 

চলতি বিপিএলে দল খেলছে সাতটি। যার মধ্যে প্লে-অফ খেলবে চারটি দল। এক জয় সাত হারে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ঢাকা ক্যাপিটালের পয়েন্ট দুই।

পরের চার ম্যাচে জিতলেও তাদের পয়েন্ট হবে ১০। টেবিলের ছয় নম্বরে থাকা সিলেট স্ট্রাইকার্সের সাত ম্যাচে ৪ পয়েন্ট। শেষ পাঁচ ম্যাচে জিতলে তাদের হবে ১৪ পয়েন্ট। রংপুরকে ছাড়িয়ে যেতে পারছে না তারা।
বাকি টেবিলের ওপরের দিকে থাকা পাঁচ দলের মধ্য থেকে চার দল খেলবে প্লে-অফ।

 

ছয় ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে আছে খুলনা টাইগার্স। পরের ছয় ম্যাচে জিতলে তাদের হবে ১৬ পয়েন্ট। সাত ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুর্বার রাজশাহী আছে ৪ নম্বরে। তারাও যদি নিজেদের শেষ পাঁচ ম্যাচ জেতে, তাহলে ১৬ পয়েন্ট হবে।

কিন্তু খুলনা ও রাজশাহীর মধ্যে কাল নিশ্চিত ২ পয়েন্ট হারাবে কোনো দল। যে দল হারবে টুর্নামেন্টে তারা পরের সব ম্যাচ জিতলেও হবে কেবল ১৪ পয়েন্ট। অর্থাৎ রংপুরের ১৬ পয়েন্টকে ছাড়িয়ে যেতে পারবে না। চার দলের মধ্যে থেকেই যাবে রংপুর।

 

পয়েন্ট টেবিলের দুই ও তিন নম্বরে থাকা ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের ছয় ম্যাচে সংগ্রহ ৮ পয়েন্ট।