NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ১০, ২০২৬ | ২৪ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
১০ অক্টোবর মুখোমুখি যুক্তরাষ্ট্র-স্পেন, নারী ফুটবলে হাইভোল্টেজ ফ্রেন্ডলি ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই শেখ হাসিনার প্রত্যাবর্তন আইনি বিষয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের কাজের অনুমতির জন্য ৭০ হাজার ডলার ফি প্রস্তাব এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী ইসলামপন্থীরা ক্ষমতা দখল করতে চাইছে : ট্রাম্প
Logo
logo

মেসি ৪৫ বছর বয়সেও খেলতে পারবে


খবর   প্রকাশিত:  ২৪ মার্চ, ২০২৫, ১২:৪৮ এএম

মেসি ৪৫ বছর বয়সেও খেলতে পারবে

ক্যারিয়ারে কোনো অপূর্ণতাই নেই লিওনেল মেসির। সর্বশেষ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে আজন্ম সব স্বপ্নই পূর্ণ করেছেন তিনি। ফুটবলে জেতা যায়া এমন সব অর্জনই তার ঝুলিতে। আর্জেন্টিনাকে তৃতীয়বার চ্যাম্পিয়ন করার পর তাই জানিয়ে দেন, আর কিছুই পাওয়ার নেই তার।

 

মেসির পাওয়ার কিছু না থাকলেও ফুটবলকে এখনো অনেক কিছু দেওয়ার আছে বলে জানিয়েছেন তার ক্লাব ইন্টার মায়ামির সতীর্থ ফেদেরিকো রেদোনদো। সেটিও আগামী দুই-তিন বছর নয়, ৪৫ বছর বয়স পর্যন্ত ফুটবলকে দিতে পারবেন বলে জানিয়েছেন স্পেনের মিডফিল্ডার।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘লা নাসিওনকে’ দেওয়া সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন রেদেনদো। গত বছর মায়ামিতে যোগ দেওয়া ২১ বছর বয়সী মিডফিল্ডার বলেছেন, ‘তার পক্ষে কথা বলছি না।

প্রতিদিন অনুশীলনে দেখেই বলছি, আমার মনে হয় সে ৪৫ বছর পর্যন্ত খেলতে পারবে।’

 

সাফল্যরে জন্য সব সময় ক্ষুধার্ত থাকেন বলে জানান রেদেনদো। তিনি বলেছেন, ‘এই (সাফল্যের জন্য ক্ষুধার্ত) গুণটিই তাকে ইতিহাসের সেরা খেলোয়াড় বানিয়েছে। খেলাটিতে হাজারো প্রতিভাবান ফুটবলার আছে, কিন্তু আমার মতে তার মতো প্রতিভাবান কেউ নন।

সে এমন এক খেলোয়াড় সবকিছু জিতেছে। আপনি তাকে অনুশীলনে দেখবেন, এবং সে হৃদয় দিয়ে খেলবে। সে সব কিছু জিততে চায়। মৌসুমের প্রতিটি ম্যাচই সে জিততে চায়। যদি সে জিততে না পারে কষ্ট পায়।
বিশ্বাস করি, এই চাবিকাঠির জন্যই সে সব কিছু জিততে চায়। কারণ সে হারলে কষ্ট পায়।’