NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬ | ২৪ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
১০ অক্টোবর মুখোমুখি যুক্তরাষ্ট্র-স্পেন, নারী ফুটবলে হাইভোল্টেজ ফ্রেন্ডলি ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই শেখ হাসিনার প্রত্যাবর্তন আইনি বিষয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের কাজের অনুমতির জন্য ৭০ হাজার ডলার ফি প্রস্তাব এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী ইসলামপন্থীরা ক্ষমতা দখল করতে চাইছে : ট্রাম্প
Logo
logo

পাকিস্তান সফরে যাচ্ছেন রোহিত শর্মা


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৮:৩৪ পিএম

পাকিস্তান সফরে যাচ্ছেন রোহিত শর্মা

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবে না ভারত। যে কারণে গ্রুপ পর্বে তাদের ম্যাচগুলো হবে আরব আমিরাতে। হাইব্রিড মডেলের বিধিতে বলা হয়েছে, প্রথম সেমিফাইনাল ম্যাচও হবে আরব আমিরাতে। ভারত যদি ফাইনালে ওঠে, তাহলে শিরোপা নির্ধারণীও ম্যাচ হবে সেখানে। কিন্তু ভারতীয়রা আগেভাগে বাদ পড়লে ফাইনাল অনুষ্ঠিত হবে পাকিস্তানের মাটিতেই।

এদিকে খবর প্রকাশিত হয়েছে, ভারতীয় দল না গেলেও পাকিস্তান সফরে যাবেন অধিনায়ক রোহিত শর্মা। ক্রিকেটভক্তদের মাঝে আলোচনার খোরাক তৈরি করেছে এ সংবাদ। কেন পাকিস্তান যাবেন রোহিত, এমন কৌতুহলী প্রশ্ন এখন ভক্তদের মনে মনে।

 

জানা গেছে, চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই পাকিস্তান যাবেন রোহিত। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮ দলের অধিনায়ক পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আয়োজিত জাঁকজমক এ অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে ভারতীয় দলের প্রতিনিধি হিসেবে থাকবেন রোহিত।

রোহিতের পাকিস্তান সফরের বিষয়টি নিশ্চিত করেছে ভারতের বেসরকারি নিউজ এজেন্সি ‘আইএএনএস’।

 

নিজস্ব সূত্রের বরাতে সংস্থাটি প্রতিবেদনে লিখেছে, ‘ভারতীয় দলের অধিনায়ক চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তানে যাবেন। কারণ, পিসিবি ২৯ বছর পর পাকিস্তানে একটি মেগা আন্তর্জাতিক ক্রিকেট ইভেন্টের আয়োজনকে স্মরণী করে রাখতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের পরিকল্পনা করেছে।’

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। তবে উদ্বোধনী অনুষ্ঠানের ক্ষণ এখনো চূড়ান্ত করেনি পিসিবি। ধারণা করা হচ্ছে, ১৬ বা ১৭ ফেব্রুয়ারি এই অনুষ্ঠান মঞ্চস্থ হতে পারে।

 

২৯ বছর পর এই প্রথম কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান। এর আগে ১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে আয়োজন করেছিল পিসিবি।