NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

শেষ মুহূর্তে বিক্ষোভের মুখে বাইডেন, ‘যুদ্ধাপরাধী’ স্লোগান


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৬:১৯ পিএম

শেষ মুহূর্তে বিক্ষোভের মুখে বাইডেন, ‘যুদ্ধাপরাধী’ স্লোগান

মার্কিন পররাষ্ট্র দপ্তরে ভাষণ দিতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতা হস্তান্তরের মাত্র এক সপ্তাহ আগে তাকে দেখে ‘যুদ্ধাপরাধী’ স্লোগান দেন বিক্ষোভকারীরা। রক্তের মতো তরল পদার্থ রাস্তায় ঢেলে তারা বলেন, হাজারো ফিলিস্তিনিকে হত্যার জন্য বাইডেন দায়ী। স্কাই নিউজের এক প্রতিবেদন থেকে এই খবর জানা গেছে।

 

গাজা ইস্যুতে মার্কিন নীতির প্রতিবাদে ওয়াশিংটন ডিসিতে পররাষ্ট্র দপ্তরের সামনে বিক্ষোভ হয় স্থানীয় সময় সোমবার। এর মধ্যেই পররাষ্ট্রনীতি নিয়ে সর্বশেষ ভাষণ দিতে পররাষ্ট্র দপ্তরে যান বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। তখন তাকে দেখে যুদ্ধাপরাধী বলে স্লোগান দেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীরা বলেছেন, ইসরায়েলি আগ্রাসনে গাজা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

কোথাও নেই নিরাপদ জায়গা। এই পর্যন্ত প্রাণ হারিয়েছে ৪৬ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক। এর দায় বাইডেনকে নিতে হবে। কারণ তার প্রশাসন অস্ত্র ও কূটনৈতিক সহায়তা দিয়ে ইসরায়েলকে সব ধরনের সহযোগিতা দিয়েছে।

 


 

পরে পররাষ্ট্রনীতি নিয়ে ভাষণ দেন বাইডেন। ভাষণে তিনি বলেন, আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউস ছাড়ার আগেই গাজায় যুদ্ধবিরতির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।

বিদায়ি প্রেসিডেন্টের দাবি, তার প্রশাসনের চার বছরে দুর্বল হয়েছে প্রতিদ্বন্দ্বী দেশগুলো। বিপর্যস্ত হয়ে পড়েছে রাশিয়া-ইরান। আর আগের তুলনায় যুক্তরাষ্ট্র অনেক শক্তিশালী হয়েছে।

 

সবশেষে বাইডেন তার প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের প্রচেষ্টায় বিশ্বে এই পর্যন্ত সরকারি ও বেসরকারি খাতে ১০ হাজার কোটি ডলার অনুদান পৌঁছেছে। এই অনুদান গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমাতে সাহায্য করছে।