NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
Logo
logo

জামায়াতে ইসলামী নিয়ে আজহারির নামে ভুয়া মন্তব্য প্রচার


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৬:১৮ পিএম

জামায়াতে ইসলামী নিয়ে আজহারির নামে ভুয়া মন্তব্য প্রচার

আলোচিত ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারির নামে একটি মন্তব্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটোকার্ড আকারে প্রচার করা হয়েছে। সেখানে ‘জামায়াত ক্ষমতায় গেলে ৫ বছরে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাবে’ মন্তব্যটি আজহারির বলে দাবি করা হয়েছে। তবে রিউমর স্ক্যানার বাংলাদেশ বলছে, এমন কোনো মন্তব্য মিজানুর রহমান আজহারি করেননি।

রিউমর স্ক্যানার বাংলাদেশ বলছে, ‘জামায়াত ক্ষমতায় গেলে ৫ বছরে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাবে’ শীর্ষক কোনো মন্তব্য মিজানুর রহমান আজহারি করেননি।

প্রকৃতপক্ষে গত ৩ জানুয়ারি জামায়াতের এক কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এমন মন্তব্য করেছেন।

 


 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্য-প্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। তা ছাড়া উক্ত দাবিতে প্রচারিত ফটোকার্ডে কোনো গণমাধ্যমের লোগো বা নামেরও উল্লেখ পাওয়া যায়নি। সাধারণত কোনো গণমাধ্যম কোনো ফটোকার্ড প্রকাশ করে থাকলে, প্রচারিত ফটোকার্ডে গণমাধ্যমটির নাম বা লোগোর সংযুক্তি থাকে।

তবে প্রচারিত উক্ত ফটোকার্ডটিতে এমন কোনো গণমাধ্যমের নাম বা লোগোর উল্লেখ পাওয়া যায়নি, যা থেকে ধারণা করা  যায় যে আলোচিত ফটোকার্ডটি গণমাধ্যমে প্রচার করা হয়নি।

 

পরবর্তী অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আলোচিত দাবিটির সপক্ষে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রেও কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।

মিজানুর রহমান আজহারি তার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে নানা তথ্য, মতামত জানিয়ে থাকেন। তবে মিজানুর রহমান আজহারির ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলেও আলোচিত দাবিটির সপক্ষে কোনো পোস্ট পাওয়া যায়নি।

 

তবে গত ৪ জানুয়ারি মূলধারার গণমাধ্যম সময় টিভি এর ওয়েবসাইটে জামায়াত ক্ষমতা পেলে দেশ আমূল পরিবর্তন হবে : সেলিম উদ্দিন’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের এমন বক্তব্য খুঁজে পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদনে জানা যায়, ৩ জানুয়ারি বিকেলে রাজধানীর গেলারটেক ঈদগাহ মাঠে দারুস সালাম থানা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ‘জামায়াত ক্ষমতা পেলে ৫ বছরে দেশ আমূল পরিবর্তন হয়ে যাবে। সমাজে কোনো চোর, ডাকাত, টেন্ডারবাজ থাকবে না। সবাই রাষ্ট্র ও সমাজ গঠনের কাজে নিয়োজিত থাকবে।’

এ ছাড়া গত ৪ জানুয়ারি দৈনিক জনকণ্ঠর ওয়েবসাইটে ‘জামায়াত ক্ষমতায় গেলে ৫ বছরে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাবে’ শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

 

অর্থাৎ ড. মিজানুর রহমান আজহারি জামায়াত ইসলামীর ক্ষমতায় যাওয়া নিয়ে এমন কোনো মন্তব্য করেননি। সুতরাং জামায়াত ক্ষমতায় গেলে ৫ বছরে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাবে শীর্ষক মন্তব্যটি মিজানুর রহমান আজহারি করেছেন বলে ইন্টারনেটে প্রচারিত দাবিটি মিথ্যা।