NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬ | ২৪ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
১০ অক্টোবর মুখোমুখি যুক্তরাষ্ট্র-স্পেন, নারী ফুটবলে হাইভোল্টেজ ফ্রেন্ডলি ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই শেখ হাসিনার প্রত্যাবর্তন আইনি বিষয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের কাজের অনুমতির জন্য ৭০ হাজার ডলার ফি প্রস্তাব এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী ইসলামপন্থীরা ক্ষমতা দখল করতে চাইছে : ট্রাম্প
Logo
logo

গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের নাম তালিকাভুক্ত হবে জানুয়ারিতেই


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০২:০৫ পিএম

গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের নাম তালিকাভুক্ত হবে জানুয়ারিতেই

গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের নাম তালিকাভুক্ত করতে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি ক্ষুদেবার্তা সর্বসাধারণের মোবাইল নাম্বারে পাঠানো হয়েছে।

ওই ক্ষুদেবার্তায় বলা হয়, গণঅভ্যুত্থানে শহীদ ও আহতের নাম তালিকাভুক্ত করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তা/জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন/গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল বরাবর ৩১/০১/২০২৫ পর্যন্ত আবেদন করা যাবে।

 

এর আগে গত ২১ ডিসেম্বর গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করে তথ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে প্রতিপক্ষের আক্রমণে শহীদ বা আহত হয়েছেন এমন ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, ৬৪ জেলায় গঠিত জেলা কমিটি এবং গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল নিরলস কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে শহীদ এবং আহত ব্যক্তিদের তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে প্রথম ধাপের খসড়া তালিকা গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ওই তালিকায় ৮৫৮ জনকে শহীদ এবং ১১ হাজার ৫৫১ জনকে আহত হিসেবে লিপিবদ্ধ করা হয়।