NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

হঠাৎ অভিনয় থেকে উধাও হওয়ার কারণ জানালেন সারিকা


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৩:১৬ পিএম

হঠাৎ অভিনয় থেকে উধাও হওয়ার কারণ জানালেন সারিকা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকা মিডিয়ায় পা রাখেন মডেলিং দিয়ে। খুব অল্প সময়েই মডেলিংয়ের পাশাপাশি নাটকেও অভিনয় শুরু করেন এই মডেল-অভিনেত্রী। সফলতাও পান শোবিজ অঙ্গনে। বলা যায়, বেশ কয়েক বছর একচেটিয়ে কাজ করেছেন তিনি। এরপর হঠাৎ মিডিয়া থেকে উধাও হন এই অভিনেত্রী।

সারিকা ব্যক্তিগত জীবন নিয়ে বেশি ঝামেলায় পড়েন। অমনোযোগী হয়ে পড়েন অভিনয়ে। কারও সাথে যোগাযোগ না রাখা, হঠাৎ উধাও হয়ে যাওয়াসহ বেশ কিছু কারণে নির্মাতারাও মুখ ফিরিয়ে নেয় তার দিক থেকে।

ক্যারিয়ারে এই যখন অবস্থা তখন বিয়ে করে সংসারি হওয়ার চেষ্টা করেন সারিকা। কিন্তু সেটাও হয়ে উঠেনি। অল্প কিছু দিনের মধ্যেই সংসার ভেঙে যায়। এরপর কিছুদিন একেবারেই নিশ্চুপ ছিলেন এই অভিনেত্রী।

দীর্ঘ বিরতির পর আবারো অভিনয়ে ফেরেন তিনি। কিন্তু ততদিনে তার আগের সেই স্থান দখল করে নেন অনেকে। ফেরার পরও কয়েকবার নির্মাতাদের সঙ্গে বোঝাপড়ায় সমস্যার কারণে সমালোচিত হন সারিকা। তবে সেই সমস্যা কাটিয়ে অভিনয় ক্যারিয়ারকে সক্রিয় করার কাজে মগ্ন হন সারিকা।

 

 

একখণ্ডের নাটকে নিয়মিত অভিনয় শুরু করেন তিনি। নাটকের শীর্ষ অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে বর্তমানে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। খুব সুশৃঙ্খলভাবেই এগিয়ে নিচ্ছেন অভিনয় ক্যারিয়ার। করোনাকালেও নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি। বিশেষ করে গত দুই ঈদে একগুচ্ছ নাটকে অভিনয় করেন।

নিজের অভিনয় ক্যারিয়ার প্রসঙ্গে সারিকা বলেন, আমি কয়েক বছর ধরেই নিয়মিত অভিনয় করছি। দর্শকও আমার অভিনীত নাটক আগ্রহ নিয়ে দেখছেন। তাই জীবনের ঝুঁকি নিয়েও অভিনয়ে সময় দিচ্ছি। সবাই বেশ সহযোগিতাপূর্ণ মনোভাব দেখাচ্ছেন আমাকে। এটি খুবই ভালোলাগার একটি বিষয়। দর্শক যতদিন আমার অভিনয় দেখবেন ততদিনই অভিনয় চালিয়ে যাব।