NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬ | ২৪ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
১০ অক্টোবর মুখোমুখি যুক্তরাষ্ট্র-স্পেন, নারী ফুটবলে হাইভোল্টেজ ফ্রেন্ডলি ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই শেখ হাসিনার প্রত্যাবর্তন আইনি বিষয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের কাজের অনুমতির জন্য ৭০ হাজার ডলার ফি প্রস্তাব এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী ইসলামপন্থীরা ক্ষমতা দখল করতে চাইছে : ট্রাম্প
Logo
logo

পর্তুগালে ক্লাব কিনছেন ভিনিসিয়ুস!


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১০:৩১ এএম

পর্তুগালে ক্লাব কিনছেন ভিনিসিয়ুস!

সাবেক ফুটবলাররা তো ক্লাব কিনছেনই; এমনকি অবসরের আগেও ক্লাবের কেনার ঘটনা নতুন নয়। এখনো ফুটবল খেলছেন, আবার অন্য ক্লাবের মালিকও; যার বড় দুটি উদাহরণ হলেন কিলিয়ান এমবাপে ও এনগোলো কান্তে।

এমবাপে ও কান্তের পথেই হাঁটছেন ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ডও নতুন ক্লাব কেনার কথা চিন্তা করছেন।

 

ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন তাদের সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, পর্তুগালের দ্বিতীয় সারির ক্লাব কিনতে চলেছেন ভিনিসিয়ুস।

মূলত, ব্যবসাকে নানামুখী করতেই এমন উদ্যোগ নিচ্ছেন ভিনিসিয়ুস। অবসরের পর এসব নিয়েই ব্যস্ত সময় পার করবেন, সে পরিকল্পনাই আপাতত ব্রাজিলিয়ান তারকার মাথায়।

 

পর্তুগালে ভিনিসিয়ুসের ক্লাব কেনার সংবাদটি সবার আগে দিয়েছিল স্প্যানিশ জনপ্রিয় রেডিও স্টেশন কাডিনা কোপে।

বর্তমানে আর্থিকভাবে বেশ ভালো সময় পার করছেন ভিনিসিয়ুস। সম্প্রতি বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ব্রাজিলিয়ান তারকা। সেসব প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হলো উত্তর আমেরিকার জুতা ও গার্মেন্টস পণ্য উৎপাদনকারী কোম্পানি ‘নাইকি’। বিশ্বের অনেক হাই-প্রোফাইল ফুটবলারদের সঙ্গেই চুক্তি করেছে কোম্পানিটি। ভিনির সঙ্গে নাইকির চুক্তি ২০২৮ সাল পর্যন্ত।

এছাড়া আমেরিকার বিনোদন কোম্পানি ‘রক নেশনের’ প্রতিনিধিত্বও করছেন ভিনিসিয়ুস। ব্রাজিলেও ভিনিসিয়ুসের একটি দাতব্য প্রতিষ্ঠান আছে। যার নাম ‘ভিনি জুনিয়র ইনস্টিউট’।

 

বর্তমানে সৌদি আরবের জেদ্দায় অবস্থান করছেন ভিনি। সেখানে চলমান স্প্যানিশ সুপারকোপার ফাইনালে উঠেছে তার দল রিয়াল। শিরোপার লড়াইয়ে আগামীকাল রোববার (১২ জানুয়ারি) চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল।