NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬ | ২৪ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
১০ অক্টোবর মুখোমুখি যুক্তরাষ্ট্র-স্পেন, নারী ফুটবলে হাইভোল্টেজ ফ্রেন্ডলি ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই শেখ হাসিনার প্রত্যাবর্তন আইনি বিষয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের কাজের অনুমতির জন্য ৭০ হাজার ডলার ফি প্রস্তাব এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী ইসলামপন্থীরা ক্ষমতা দখল করতে চাইছে : ট্রাম্প
Logo
logo

ফেব্রুয়ারির মধ্যে সবাই হাতে নতুন বই পাবে : শফিকুল আলম


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৯:৫২ এএম

ফেব্রুয়ারির মধ্যে সবাই হাতে নতুন বই পাবে : শফিকুল আলম

ফেব্রুয়ারি মাসের মধ্যে সবাই হাতে নতুন বই পাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। অন্তর্বর্তীকালীন সরকার এটি নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘আওয়ামী লীগের আমলে ১ জানুয়ারি বই উৎসব করলেও সবার হাতে নতুন বই যেত তিন থেকে চার মাস পর।

এবার ফেব্রুয়ারির মধ্যে সবার হাতে বই পৌঁছে যাবে।’

 

আগামী বছর থেকে জানুয়ারির ১ তারিখেই সবার হাতে বই তুলে দেওয়া হবে বলেও জানান তিনি। 

প্রধান উপদেষ্টার প্রেসসচিব বলেন, চট্টগ্রামে বর্ষায় সমস্যা হয়। জলাবদ্ধতার সমস্যা যত দ্রুত নিরসন করা সম্ভব সেই বিষয়ে নির্দেশ দিয়েছে সরকার।

আর ট্রাফিকের বিষয়ে কেবিনেটে আলোচনা হয়েছে।

 

এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র সহকারী প্রেসসচিব ফয়েজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।