NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬ | ২৪ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
১০ অক্টোবর মুখোমুখি যুক্তরাষ্ট্র-স্পেন, নারী ফুটবলে হাইভোল্টেজ ফ্রেন্ডলি ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই শেখ হাসিনার প্রত্যাবর্তন আইনি বিষয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের কাজের অনুমতির জন্য ৭০ হাজার ডলার ফি প্রস্তাব এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী ইসলামপন্থীরা ক্ষমতা দখল করতে চাইছে : ট্রাম্প
Logo
logo

ফ্রান্স কোচের চাকরি ছাড়বেন দেশম, এরপর জিদান!


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৮:২৩ এএম

ফ্রান্স কোচের চাকরি ছাড়বেন দেশম, এরপর জিদান!

ফুটবলার এবং কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের বিরল কৃতিত্ব যে তিনজনের, তার মধ্যে একজন হলেন দিদিয়ের দেশম। অন্য দু’জন ব্রাজিলের মারিও জাগালো এবং জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। ফ্রান্সের বর্তমান কোচ দেশম। ১৯৯৮ সালে ফুটবলার হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন। এরপর ২০১৮ সালে কোচ হিসেবে জিতিয়েছিলেন বিশ্বসেরার ট্রফি।

২০১২ সালে লরা ব্লাঁর পর ফ্রান্সের কোচ হিসেবে দায়িত্ব নেন দিদিয়ের দেশম। সেই থেকে এক যুগেরও বেশি সময় ধরে ফরাসীদের কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন দেশম। এর মধ্যে ২০১৮ সালে বিশ্বকাপ জয় করেছেন তিনি। ২০২২ বিশ্বকাপে ফ্রান্সকে তুলেছিলেন ফাইনালে। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে ফ্রান্স ফুটবল ফেডারেশনের চুক্তি রয়েছে।

 

দিদিয়ের দেশম ফ্রান্সের কোচ হিসেবে আর দায়িত্ব পালন করবেন না বলে ঘোষণা দিয়েছেন। ২০২৬ বিশ্বকাপ পর্যন্তই দায়িত্ব পালন করবেন। বিশ্বকাপের পর আর তিনি ফ্রান্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন না। ফরাসি ফুটবলের প্রধান ফিলিপে দিয়ালো গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

টিএফওয়ানকে দেয়া সাক্ষাৎকারে দেশম বলেন, ‘২০২৬ সালই কোচ হিসেবে দায়িত্ব পালনের শেষ আমার। আমার পক্ষ থেকে এটা পুরোপুরি পরিস্কার। আমি আমার সময় শেষ করে দিয়েছি। তবে ২০২৬ সালেও আমার একই ইচ্ছা এবং স্বপ্ন রয়েছে। ফ্রান্সকে আগের দুই বিশ্বকাপের মতোই সবার শীর্ষে রাখার সর্বোচ্চ চেষ্টা করবো।’

 

দেশম চুক্তি না বাড়ানোর ঘোষণা দেয়ার পর এখই জ্বল্পনা শুরু হয়েছে, এরপর ফ্রান্সের কোচ হবেন কে? আলোচনা সবার আগেই নাম রয়েছে দেশমের সতীর্থ জিনেদিন জিদানের। ৫২ বছর বয়সী জিদান অনেক আগে থেকেই স্বপ্ন দেখছেন, ফ্রান্সের কোচ হবেন। দেশমের দায়িত্ব ছাড়ার ঘোষণায় তাকেই পরবর্তী কোচ হিসেবে সবচেয়ে ফেবারিট ধরা হচ্ছে।