NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

নিউইয়র্ক সিনিয়র এডাল্ট ডে-কেয়ারের নববর্ষ উৎসব


খবর   প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৫, ১১:৪৩ পিএম

নিউইয়র্ক সিনিয়র এডাল্ট ডে-কেয়ারের নববর্ষ উৎসব

নিউইয়র্ক সিনিয়র এডাল্ট ডে-কেয়ার নববর্ষ উদযাপন করেছে। নতুন বছরের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে ১ জানুয়ারী বুধবার কুইন্সের আগ্রা প্যালেসে বর্ষবরণের অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে নাচে গানে নতুন বছর বরণ করে নেন কমিউনিটির বিশিষ্টজনেরা।

 

নিউইয়র্ক সিনিয়র এডাল্ট ডে কেয়ারের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. জাহিদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট এন্ড সিইও ও আজকাল সম্পাদক শাহ নেওয়াজ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট রানো নেওয়াজ, লাইফ অ্যান্ড হেলথ ইন্সুরেন্স এজেন্ট সার্জেন্ট ফুহাদ হোসেন, ফোবানার সাবেক চেয়ারম্যান আবু যোবায়ের দারা, শাহ শহিদুল হক, বেলাল আহমেদসহ অন্যরা।
প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট এন্ড সিইও শাহ নেওয়াজ বলেন, নিউইয়র্ক সিনিয়র এডাল্ট ডে কেয়ার সবসময় আপনাদের সেবায় নিয়োজিত। আমাদের সবটুকু দিয়ে আপনাদের সেবা করার চেষ্টা করবো।
অনষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন রানো নেওয়াজ, রেশমি মির্জা ও অনিক রাজ।