NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

অভিষেকের দিন পতাকা অর্ধনমিত থাকায় অসন্তোষ ট্রাম্পের


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৩:২১ এএম

অভিষেকের দিন পতাকা অর্ধনমিত থাকায় অসন্তোষ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যু পর তার সম্মানে দেশের পতাকা ৩০ দিন অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত দেশটির পতাকা অর্ধনমিত থাকবে।

এই ৩০ দিনের মধ্যেই পড়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক। আর সেই বিশেষ দিনটিতেই কার্টারের সম্মানে পতাকা এমন অর্ধনমিত থাকাটা মেনে নিতে পারছেন না ট্রাম্প।

তিনি এরই মধ্যে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্যোশালে বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছেন।

 

অভিযোগ করে শুক্রবার ট্রুথ স্যোশালে এক পোস্টে তিনি লেখেন, ভাবি একজন প্রেসিডেন্টের অভিষেকের সময় প্রথমবারের মতো পতাকা এমন অবস্থানে থাকবে। এটি কেউই দেখতে চায় না। কোনও আমেরিকানই এতে খুশি হতে পারে না।

 

ট্রাম্প তার অভিষেক নিয়ে ডেমোক্র্যাটদের ঐকান্তিকতার অভাবেরও সমালোচনা করেন। তিনি বলেন, তার অভিষেকের দিন পতাকা অর্ধনমিত রাখাটাকে “তারা (ডেমোক্র্যাটরা) খুব বিরাট একটা কিছু বলে মনে করছে। তারা এতে খুশিও। আসলে তারা দেশকে ভালবাসে না।

তারা কেবল তাদের নিজেদেরকে নিয়ে চিন্তা করে।”

 

ট্রাম্পের আপত্তির মুখে পতাকা অর্ধনমিত না রাখার বিষয়টি বিবেচনা করা হবে কিনা এক সংবাদ সম্মেলনে সাংবাদিকরা তা জানতে চাইলে হোয়াইট হাউজের মুখপাত্র কারিন জেন-পিয়ারে স্পষ্টতই ‘না’ বলে দিয়েছেন।

যুক্তরাষ্ট্রে ১৯৫৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইজেনহাওয়ারের চালু করা নিয়ম অনুযায়ী, দেশের কোনও প্রেসিডেন্ট বা সাবেক প্রেসিডেন্ট মারা গেলে তার সম্মানে সব কেন্দ্রীয় সরকারি ভবন, সামরিক স্থাপনা, জাহাজ এমনকি বিদেশেও যুক্তরাষ্ট্রের সব দূতাবাস ও অন্যান্য স্থাপনায় ৩০ দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হয়।