NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী? জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প!
Logo
logo

কুশল পেরেরার দ্রুততম সেঞ্চুরির রেকর্ড, বছরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার জয়


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৫, ১০:৪১ পিএম

কুশল পেরেরার দ্রুততম সেঞ্চুরির রেকর্ড, বছরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার জয়

প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছিল শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের নেলসনে শেষ ম্যাচে জিতে হোয়াইটওয়াশ এড়িয়েছে আসালাঙ্কার দল। এতে দীর্ঘ প্রায় ১৮ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি জিতল লঙ্কানরা। 

লঙ্কানদের হয়ে ৪৪ বল সেঞ্চুরি করেছেন কুশল পেরেরা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে  শ্রীলঙ্কার হয়ে দ্রুততম সেঞ্চুরি এটি। কুশল পেরেরা ভাঙলেন তিলকরত্নে দিলশানের রেকর্ড। ২০১১ সালে পাল্লেকেলেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৫ বলে সেঞ্চুরি করেছিলেন দিলশান। 

 


 

৪৬ বলে ১০১ রান করার পথে কুশল পেরেরা শ্রীলঙ্কার প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন।

১৩ চার ও ৪ ছক্কার এই ইনিংসটি গড়েন তিনি। কুশল পেরেরা ছাড়াও আসালাঙ্কা (২৪ বলে ৫ ছক্কায় ৪৬) ও ওপেনার কুশল মেন্ডিস (১৬ বলে ২২) করেন। শ্রীলঙ্কা থামে ৫ উইকেটে ২১৮ রানে। জবাবে ৭ উইকেটে ২১১ রান করলে ৭ রানে হারে নিউজিল্যান্ড।

 


 

সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা : ২০ ওভারে ২১৮/৫ (কুশল পেরেরা ১০১, আসালাঙ্কা ৪৬ ; মিচেল ১/৬)।
নিউজিল্যান্ড : ২০ ওভারে ২১১/৭ (রবীন্দ্র ৬৯, রবিনসন ৩৭; আসালাঙ্কা ৩/৫০, হাসারাঙ্গা ২/৩৮)।
ফল: শ্রীলঙ্কা ৭ রানে জয়ী।
সিরিজ: নিউজিল্যান্ড ২-১ এ জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: কুশল পেরেরা।


ম্যান অব দ্য সিরিজ: জ্যাকব ডাফি।