NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

ব্রিটেনে টিউলিপের ওপর চাপ বাড়ছে


খবর   প্রকাশিত:  ২২ জানুয়ারী, ২০২৫, ০৩:৪৮ এএম

ব্রিটেনে টিউলিপের ওপর চাপ বাড়ছে

বাংলাদেশের পরমাণু বিদ্যুৎ প্রকল্প থেকে ৪০০ কোটি পাউন্ড আত্মসাতের যে অভিযোগ উঠেছে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে, সেখানে নাম আসায় যুক্তরাজ্যের লেবার সরকারের প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিককে দুর্নীতিবিরোধী কাজের দায়িত্ব থেকে সরে আসার আহ্বান জানাচ্ছেন কনজারভেটিভরা।

টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ২০১৩ সালে তিনি রাশিয়ার সঙ্গে মধ্যস্থতা করেছিলেন। বাজারদরের চেয়ে বেশি খরচের ওই চুক্তির মধ্য দিয়ে ৩.৯ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ উঠেছে তাঁর পরিবারের বিরুদ্ধে। উল্লেখ্য, বাংলাদেশে এই বিদ্যুেকন্দ্রটি নির্মাণ করেছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কম্পানি রোসাটম।

 

ডেইলি মেইল লিখেছে, ইউক্রেন যুদ্ধের পর ওই কম্পানি এবং রোসাটম সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অন্তত ৪৫টি নিষেধাজ্ঞা দিয়েছে ব্রিটেনের ফিন্যানশিয়াল স্যাংশন ইমপ্লিমেন্টেশন অফিস। আর ওই অফিস দেখভালের দায়িত্বে রয়েছেন স্বয়ং টিউলিপ। রোসাটমের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিয়মিত পর্যালোচনার দায়িত্ব সিটি মিনিস্টার হিসেবে টিউলিপের হাতেই রয়েছে।

কনজারভেটিভ পার্টির স্বরাষ্ট্রবিষয়ক মুখপাত্র ম্যাট ভিকার্স বলেছেন, ‘টিউলিপের ব্যক্তিগত লেনদেন সম্পর্কিত প্রশ্নের উত্তর না মেলা পর্যন্ত নিষেধাজ্ঞা ও দুর্নীতিবিরোধী নীতিগত সিদ্ধান্তের দায়িত্ব থেকে অবশ্যই তাঁকে সরিয়ে রাখতে হবে কিয়ার স্টারমারকে।

 

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের বরাতে ডেইলি মেইল লিখেছে, অর্থ আত্মসাতের যে অভিযোগ উঠেছে তা ঘটেছে ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে, যখন টিউলিপের খালা শেখ হাসিনা দোর্দণ্ড প্রতাপে প্রধানমন্ত্রিত্ব চালিয়ে যাচ্ছিলেন।

দুদকের অভিযোগে বলা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য অতিরিক্ত ব্যয় দেখিয়ে ১২ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তির মাধ্যমে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক ৫ বিলিয়ন মার্কিন ডলার ‘আত্মসাৎ’ করেছেন, যা ‘পাচার করা হয়েছে’ মালয়েশিয়ার বিভিন্ন অফশোর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে।

ডেইলি মেইল লিখেছে, কনজারভেটিভরা টিউলিপকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার যে দাবি তুলেছে, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়। তবে লেবার পার্টির নেতারা বলেছেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সমর্থনে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।