NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
Logo
logo

মেট্রোরেল লাইনের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ


খবর   প্রকাশিত:  ১৭ মার্চ, ২০২৫, ১১:৪৪ পিএম

মেট্রোরেল লাইনের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ

চলমান মেট্রোরেল-৬ লাইন ও পার্শ্ববর্তী এলাকায় থার্টি ফার্স্ট নাইট এবং ইংরেজি নতুন বছর ২০২৫ উদযাপন উপলক্ষে ফানুস বা অনুরূপ কোনো বস্তু না ওড়ানোর অনুরোধ জানানো হয়েছে। যদি কেউ এ এলাকায় ফানুস ওড়ায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (৩০ ডিসেম্বর) এক চিঠিতে ঢাকাবাসীর কাছে এ অনুরোধ জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া।

 

ডিএমটিসিএল জানায়, মেট্রোরেল উত্তরা-উত্তর হতে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল অব্যাহত আছে। প্রতিদিন প্রায় সাড়ে তিন লাখ যাত্রী এ রুটে মেট্রোরেলের সেবা নিচ্ছেন।
 

উল্লেখ্য, উত্তরা-উত্তর হতে মতিঝিল পর্যন্ত অংশে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক লাইন ব্যবহার করে প্রতিদিন মেট্রো চলাচল করে। থার্টি ফার্স্ট নাইট এবং ইংরেজি নতুন বছর ২০২৫ উদযাপন উপলক্ষে ফানুস বা অনুরূপ কোনো বস্তু ওড়ানো হলে ওই বস্তু অথবা এর অবশিষ্টাংশ উচ্চ-ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক লাইনে জড়িয়ে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটাসহ প্রাণ ও সম্পদহানির আশঙ্কা রয়েছে।

 

এ প্রেক্ষাপটে উত্তরা-উত্তর হতে মতিঝিল পর্যন্ত রুট অ্যালাইনমেন্ট ও পার্শ্ববর্তী এলাকায় থার্টি ফার্স্ট নাইট এবং ইংরেজি নতুন বছর ২০২৫ উদযাপন উপলক্ষে ফানুস বা অনুরূপ কোনো বস্তু না ওড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

 

ফানুস বা অনুরূপ কোনো বস্তু ওড়ানোর ফলে কোনো দুর্ঘটনা ঘটলে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদ্যমান আইনের আওতায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।