NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

সিডনিতে নবধারা অ্যাসোসিয়েশনের বন্ধু দিবস পালন


খবর   প্রকাশিত:  ১৫ নভেম্বর, ২০২৪, ০৮:১৩ এএম

সিডনিতে নবধারা অ্যাসোসিয়েশনের বন্ধু দিবস পালন

বন্ধু হল আমাদের জীবনে সেই বিশেষ মানুষ, যাকে চোখ বুজে বিশ্বাস করা যায়, বিপদে পড়লে যার কাছ থেকে সাহায্য পাওয়ার আশা করা যায়। বন্ধু শব্দটি ছোট কিন্তু এর গভীরতা অনেক। 

বন্ধুরা একটা সময়ে নিজেদের মধ্যে কার্ড, ফুল, উপহার বিনিময় করতো। পরবর্তীতে রাষ্ট্রীয়ভাবে বন্ধু দিবস পালন করা শুরু হলো ৩০ শে জুলাই। তবে কিছু কিছু দেশে ভিন্ন তারিখেও দিবসটি পালন করে থাকে। 

নবধারা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ খোকন গত ১ আগস্ট (সোমবার) সিডনির রাসেস রেষ্টুরেন্টে ‘বন্ধু দিবস’ উদযাপন করেন। সংগঠনের সকল সদস্যরা তাদের জীবনের বন্ধুত্বের গল্প শেয়ার করেন এই অনুষ্ঠানের মাধ্যমে। তাতে বিভিন্ন রকমের গল্প ও অভিজ্ঞতা বের হয়ে আসে। কখনও কোনও বিপদের সময় হোক কিংবা আনন্দের সময় কিংবা কোনও সিদ্ধান্ত নিতে- সকলেই একজন বন্ধুকে খোঁজেন। 

 

বন্ধু দিবসে বন্ধুদেরকে শুভেচ্ছা জানাতে কেক কাটা হয়। ধন্যবাদ জ্ঞাপন ও ডিনারের পর অনুষ্ঠানের সমাপ্তি হয়।