NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ২, ২০২৬ | ১৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের যুক্তরাষ্ট্রের নির্দেশে আগেভাগেই নিউইয়র্ক ছাড়ল ইরানি জাতিসংঘ প্রতিনিধি দল ইরানের নিষেধাজ্ঞা এড়ানো এ-৭ নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী সামরিক ঘাঁটির সুরক্ষায় ‘ফোর্ট্রেস আমেরিকা’ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাম্প-মোদির ‘ফলপ্রসূ’ ফোনালাপ ভেঙে দেওয়া হলো নিউজিল্যান্ডের পার্লামেন্ট টিভির অভিজ্ঞতায় বিমান কন্ট্রোল করেছিলেন প্লাম্বার, বীরত্ব দেখান ডেন্টিস্ট সুপার ইন্টেলিজেন্স নিয়ে হোয়াইট হাউসের নতুন সমঝোতা, ৪ স্তরের নিরাপত্তা কাঠামো বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের
Logo
logo

ক্রিকেট খেলা ভালো দল দিয়ে হয় না : তামিম


খবর   প্রকাশিত:  ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৫২ এএম

>
ক্রিকেট খেলা ভালো দল দিয়ে হয় না : তামিম

শক্তিমত্তা, পরিসংখ্যান আর বর্তমান অবস্থান; সব দিক দিয়েই জিম্বাবুয়ের চেয়ে ঢের এগিয়ে বাংলাদেশ দল। চেনা প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে টাইগাররা যে দাপটের সঙ্গে জিতবে, সেটা অনুমান করতে ক্রিকেট বোদ্ধা হওয়ার প্রয়োজন পড়ে না। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে দেখা গেল ভিন্ন চিত্র। ব্যাট-বলে সফরকারীদের পরাস্ত করে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা।

৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর এবার ওয়ানডে ফরম্যাটের লড়াই। সমান তিন ম্যাচের পঞ্চাশ ওভারের সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫মিনিটে। এ ম্যাচের আগে হারারেতে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, ক্রিকেট খেলা ভালো দল বা খারাপ দল বিচার করে হয় না। যেদিন যে ভালো করবে, সেই জিতবে।

তামিম বলছিলেন, ‘যদি দুটি দলের হিসাব করেন তাহলে আমরা ভালো দল। কিন্তু ক্রিকেট খেলা আসলে ভালো দল দিয়ে হয় না। নির্দিষ্ট দিনে কে ভালো বা খারাপ খেলছে, হারজিত সেটা দিয়েই নিশ্চিত হয়। আপনি টি–টোয়েন্টি সিরিজে দেখেছেন, তারা আমাদের চেয়ে ভালো খেলেছে এবং এ কারণেই সিরিজ জিতেছে। তাই তাদের হারাতে হলে আমাদের নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে।’

সঙ্গে যোগ করেন তামিম, ‘আমরা এতদিন ধরে যা সঠিক ভাবে করে আসছি, সেটা করতে হবে। আর যে ভুলগুলো করছিলাম, সেগুলো ঠিক করতে হবে। প্রক্রিয়া মানতে হবে। কঠিন সময় এলে সেগুলো যেন জিততে পারি।’

এদিকে আন্তর্জাতিক অঙ্গনে টাইগাররা যখন অন্য দুই ফরম্যাটে হাপিত্যেশ করছে, সেখানে পঞ্চাশ ওভারের ফরম্যাটে তামিমের নেতৃত্বে রীতিমত ছুটছে লাল-সবুজের প্রতিনিধিরা। অথচ এই ফরম্যাটকে ঘিরে উঠছে প্রশ্ন। ক্রিকেট বোদ্ধাদের অনেকেই ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ ভালো দেখছেন না।

তামিমের ভাবনা ভিন্ন, ‘আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ সংস্করণ। আমি তো বলছিই। আইসিসিও নিশ্চয়ই বলেছে। এই সংস্করণের খেলাটা সবাই দেখতে পছন্দ করে। আপনি যদি আইসিসির বড় টুর্নামেন্ট গুলো দেখেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু বড় টুর্নামেন্ট না। বড় টুর্নামেন্ট কিন্তু ওয়ানডে বিশ্বকাপই। এটা ক্রিকেটের খুবই গুরুত্বপূর্ণ সংস্করণ।’