NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

ইতালিতে মহান বিজয় দিবস উদযাপন


খবর   প্রকাশিত:  ১৮ ডিসেম্বর, ২০২৪, ০২:৪২ এএম

ইতালিতে মহান বিজয় দিবস উদযাপন

ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। রাষ্ট্রদূত রকিবুল হক জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দূতাবাসের কর্মকর্তা কর্মচারী, ইতালিতে অধ্যায়নরত বাংলাদেশের শিক্ষার্থী, প্রবাসী ও বাংলাদেশের বন্ধু প্রতীম বিশিষ্ট ইতালিয়ান নাগরিকদের অংশগ্রহণে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালে আত্মোৎসর্গকারী সব শহীদদের এবং ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। তাছাড়া তথ্য ও সম্প্রচার অধিদপ্তর থেকে প্রাপ্ত দিবসটির ওপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা অনুষ্ঠানে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে ইতালিতে বসবাসরত শিক্ষার্থী, বিশিষ্ট বাংলাদেশি নাগরিকরা বাংলাদেশের বর্তমান সরকারের গৃহীত সংস্কার পদক্ষেপকে স্বাগত জানান। ভবিষ্যতে বাংলাদেশকে একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রবাসী বাংলাদেশিরাও জোরদার ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 

রাষ্ট্রদূত রকিবুল হক বলেন, দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে আরও বেশি করে বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখতে হবে। বাংলাদেশ-ইতালির দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং ইতালিতে বসবাসরত প্রবাসীদের অধিকার রক্ষা ও কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই প্রচেষ্টায় তিনি সবার সহযোগিতা কামনা করেন।