NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

শিল্পকলায় চলছে নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী


খবর   প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২৩, ০৫:৩০ পিএম

>
শিল্পকলায় চলছে নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে মাসব্যাপী ‘২৩তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী’। ২৭ জুলাই থেকে চলছে এ প্রদর্শনী। 

জাতীয় চিত্রশালার গ্যালারি ২, ৩, ৪, ৫, ৬ ও ভাস্কর্য গ্যালারিতে চলমান এ প্রদর্শনীর আয়োজক শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগ। 

৪২২টি শিল্পকর্ম নিয়ে প্রদর্শনীতে অংশ নিয়েছেন ২১ থেকে ৩৫ বছর বয়সী ৩৫৬ জন শিল্পী। প্রদর্শনীর জন্য জমা পড়েছিল ১ হাজার ১৯ জন শিল্পীর ২ হাজার ৩৮টি শিল্পকর্ম।  

চিত্রকলা, ছাপচিত্র, ভাস্কর্য, প্রাচ্যকলা, কারুশিল্প, মৃৎশিল্প, গ্রাফিক ডিজাইন, আলোকচিত্র, স্থাপনাশিল্প, পারফরমেন্স আর্ট, নিউ মিডিয়া আর্টসহ চারুশিল্পের প্রায় সকল মাধ্যমের শিল্পকর্ম রয়েছে এ প্রদর্শনীতে।

২৫ আগষ্ট পর্যন্ত চলবে এই প্রদর্শনী। গ্যালারি খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। আর শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৮টা।