NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
Logo
logo

পাক হানাদার বাহিনীর জুলুমের পুনরাবৃত্তি করেছে আ.লীগ : প্রেসসচিব


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৫, ০৯:১১ এএম

পাক হানাদার বাহিনীর জুলুমের পুনরাবৃত্তি করেছে আ.লীগ : প্রেসসচিব

আমরা পুরো জুলাই গণ-আন্দোলন, গণ-অভ্যুত্থানে যারা ছিলেন তাঁরা শহীদ বুদ্ধিজীবীদের মতাদর্শ, তাঁদের দেশ গড়ার যে স্বপ্ন তা আমরা পুরোপুরি ধারণ করি। সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি। একাত্তরের হানাদার বাহিনীর জুলুমের পুনরাবৃত্তি ২৪-এ করেছে আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 

 

 

শফিকুল আলম বলেন, ‘যে নতুন বাংলাদেশ আমরা স্বপ্নে দেখছি, যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ড. ইউনূস এগিয়ে যাচ্ছেন, এটা সেই শহীদ বুদ্ধিজীবীদের যে স্বপ্ন ছিল তারই একটা চলমান প্রক্রিয়া। সেই আলোকেই আমরা এগিয়ে যাচ্ছি। তাঁরা যে জন্য যুদ্ধ করেছিলেন, যে জন্য তাঁরা দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, সেই এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়েই আমরা এগিয়ে যাচ্ছি। বুদ্ধিজীবীদের যে আদর্শ তা ড. ইউনূস ও তাঁর দল ধারণ করে।

 

একাত্তরের সঙ্গে জুলাই অভ্যুত্থানের মিল খুঁজে প্রধান উপদেষ্টার প্রেসসচিব বলেন, ‘১৯৭১ সালে যেভাবে ঠকঠক করে ওনাদের (বুদ্ধিজীবী) ধরে নিয়ে গিয়েছিল পাকহানাদার বাহিনী ও তাদের দোসররা, এ রকম পুনরাবৃত্তি আমরা জুলাইতে দেখেছি। আপনারা দেখেছেন, আমাদের যে ছয়জন শীর্ষ ছাত্রনেতা- তাঁদের কিভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছিল।'

 

 

তিনি আরো বলেন, ‘বুদ্ধিজীবীরা তাঁদের উত্তরসূরিদের জন্য যেভাবে তাঁদের লেখা লিখে গিয়েছিলেন, আহনাফ বা শিক্ষার্থীরাও তাঁদের মায়ের কাছে চিঠি লিখছে যে, তাঁরা যুদ্ধ করতে যাচ্ছে।'

 

 

এর আগে, শনিবার সকাল ৭টার দিকে প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, পরে ৭টা ১৫ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির শ্রেষ্ঠ মেধাবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।