NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

রাহাত ফতেহ আলীর কনসার্টে স্টেডিয়াম ভাড়া নিচ্ছে না সেনাবাহিনী


খবর   প্রকাশিত:  ১৩ ডিসেম্বর, ২০২৪, ১১:৫৯ পিএম

রাহাত ফতেহ আলীর কনসার্টে স্টেডিয়াম ভাড়া নিচ্ছে না সেনাবাহিনী

বিনা পারিশ্রমিকে ঢাকায় গাইতে আসছেন বরেণ্য শিল্পী রাহাত ফতেহ আলী খান। আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়াম মাতাবেন তিনি। মূলত চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী কর্তৃক ‘স্পিরিটস অব জুলাই’ নামক এক প্ল্যাটফরমের মাধ্যমে ‘ইকোস অব রেভল্যুশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে। এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে।

সুখবর হলো, এই আয়োজনে আর্মি স্টেডিয়ামের কোনো ভাড়া নিচ্ছে না সেনাবাহিনী।

 

আন্দোলনে আহত-নিহতদের পরিবারকে সহায়তার মহৎ উদ্দেশ্য নিয়ে এই আয়োজন করার কারণে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড কর্তৃক আর্মি স্টেডিয়ামের সম্পূর্ণ ভাড়া মওকুফ হয়েছে বলে জানানো হয়েছে। অর্থাৎ কনসার্ট থেকে আয়কৃত যে পরিমাণ অর্থ আমরা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রদান করতে পারতাম, ভেন্যু ভাড়া মওকুফ হওয়ায় আমরা তার চেয়ে বেশি অর্থ প্রদান করতে পারব বলে আশা প্রকাশ করছি। এ ক্ষেত্রে আমাদের উদ্যোগের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীরও বিশাল কন্ট্রিবিউশন যুক্ত হলো, যা ভবিষ্যতে একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে আমাদের বিশ্বাস।

 

জানা যায়, গত বুধবার (১১ ডিসেম্বর) ভেন্যু হিসেবে আর্মি স্টেডিয়াম বরাদ্দে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বলা হয়, স্কাই ট্র্যাকার লিমিটেড (কনসার্ট আয়োজক প্লাটফর্ম ‘স্পিরিটস অব জুলাই'র সঙ্গে চুক্তিবদ্ধ ইভেন্ট ম্যানেজমেন্ট কম্পানি) আয়োজনের জন্য আগামী ১৯-২২ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত বাংলাদেশ আর্মি স্টেডিয়াম বরাদ্দের জন্য অনুরোধ জানিয়েছে। এই অনুষ্ঠানে দেশীয় শিল্পীগণের পাশাপাশি বিদেশি শিল্পীরা সংগীত পরিবেশন করবেন বলে জানানো হয়েছে। বিষয়োল্লেখিত কনসার্ট আয়োজনের জন্য কিছু শর্ত পূরণ স্বাপেক্ষে আর্মি স্টেডিয়ামটি ১৯-২২ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত বরাদ্দ প্রদান করা হলো।

 

সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের শর্তসমূহ হলো- স্টেডিয়ামে কনসার্ট চলাকালীন সময়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সম্পূর্ণ যানজট মুক্ত রাখতে হবে। স্টেডিয়ামের অভ্যন্তরে মাদক বহন ও সেবন সম্পূর্ণরূপে পরিহার নিশ্চিত করতে হবে স্টেডিয়ামের অভ্যন্তরে সব ধরনের অশালীন কার্যক্রম বন্ধ রাখা নিশ্চিত করতে হবে। স্টেডিয়ামের প্রবেশ গেটসমূহে স্বার্থন্বেষী গোষ্ঠী/উচ্ছৃঙ্খল দলের জমায়েত ও প্রবেশ সম্পূর্ণরূপে রহিত করতে হবে।

এদিন সকাল ৯টায় সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড (এএসসিবি)-এর সম্মেলনকক্ষে (আর্মি স্টেডিয়াম সংলগ্ন) অনুষ্ঠিত এই সভায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন বিভাগ, ডিজিএফআই, ঢাকা মেট্রোপলিন পুলিশ, র‌্যাব, গুলশান ট্রাফিক বিভাগ (ডিএমপি), ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিবৃন্দ (কনসার্ট আয়োজক) এবং স্কাই ট্র্যাকার লিমিটেডের (ইভেন্ট ম্যানেজমেন্ট কম্পানি) প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।

এদিকে গত সোমবার (৯ ডিসেম্বর) রাত থেকে চ্যারিটি কনসার্ট ‘ইকোস অব রেভল্যুশন’-এর টিকিট বিক্রি শুরু হয়েছে।

টিকিট বিক্রি চলবে আগামী ১৮ ডিসেম্বর রাত ১১টা পর্যন্ত। মোট তিনটি ক্যাটাগরিতে কনসার্টের টিকিট বিক্রি হচ্ছে। কনসার্টের টিকিট ক্রয়ের প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমেই করা হচ্ছে। ‘স্পিরিটস অব জুলাই’ আয়োজিত এই কনসার্টে বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফতেহ আলী খান মূল আকর্ষণ হিসেবে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন।

 

এ ছাড়া কয়েকটি জনপ্রিয় দেশীয় ব্যান্ড যেমন- আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা পারফরম করবেন। এর বাইরে জনপ্রিয় র‌্যাপ সংগীতশিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও দর্শক মাতাবে। সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরো বিভিন্ন কর্নার থাকবে। কনসার্টে টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে প্রাইম ব্যাংক পিএলসি।