NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

বৃদ্ধকে অবজ্ঞা, প্রতিবাদে লুঙ্গি পরে সিনেপ্লেক্সে যাচ্ছেন দর্শক


খবর   প্রকাশিত:  ১৩ এপ্রিল, ২০২৫, ০৪:৩৫ এএম

>
বৃদ্ধকে অবজ্ঞা, প্রতিবাদে লুঙ্গি পরে সিনেপ্লেক্সে যাচ্ছেন দর্শক

দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন ‘স্টার সিনেপ্লেক্স’-এর একটি ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। তাদের মিরপুর সনি স্কয়ার শাখায় এক বৃদ্ধ বহুল আলোচিত সিনেমা ‘পরাণ’ দেখতে গিয়েছিলেন। কিন্তু ওই বৃদ্ধের পরনে লুঙ্গি থাকায় তাকে টিকিট দেয়নি কর্তৃপক্ষ। ঘটনাটি ফেসবুকে আসার পর ব্যাপক সমালোচনা হচ্ছে। 

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ অবশ্য বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছেন। তারা এর সঠিক তদন্ত করবেন বলে জানান। সেই সঙ্গে ওই বৃদ্ধ ব্যক্তিকে পুরো পরিবারসহ সিনেপ্লেক্সে ‘পরাণ’ দেখার আহ্বান জানান।

এদিকে ওই বৃদ্ধকে অবজ্ঞা করার প্রতিবাদে বহু দর্শক লুঙ্গি পরে স্টার সিনেপ্লেক্সে যাচ্ছেন। ফেসবুকে এ সংক্রান্ত বেশ কিছু ছবি ও পোস্ট পাওয়া গেছে।

একদল তরুণ সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় লুঙ্গি পরে গেছেন। ছবি তুলে পোস্ট করেছেন ফেসবুকে। তাদের একজন মাশনুন ফেসবুকে লিখেছেন, ‘প্রথমে লুঙ্গি দেখে প্রবেশ করতে না দিলেও পরবর্তীতে আমাদের সংখ্যা দেখে হার মানতে বাধ্য হয় সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। দেশের মাটিতে সংস্কৃতির অবমূল্যায়ন, মানব না মানব না!’

cineplex
লুঙ্গি পরে সিনেপ্লেক্সে একদল তরুণ

এদিকে সনি স্কয়ারে লুঙ্গি পরে ছুটে গেছেন মেধাবী কার্টুনিস্ট ও উদ্যোক্তা মোর্শেদ মিশু। সেখানে তিনি ফেসবুক লাইভে আসেন। লাইভে বলেন, ‘গতকাল দেখলাম লুঙ্গি পরার কারণে এক চাচাকে টিকিট দেওয়া হয়নি। তাই আজ লুঙ্গি পরে সনি সিনেমা হলে আসলাম। আমার আরও দুই ভাই লুঙ্গি পরে সিনেমা দেখতে এসেছেন। তারা টিকিট পেয়েছেন। আমি কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করলাম, লুঙ্গি পরে আসছি, আমাকে কি টিকিট দেবেন? জবাবে বললেন, ‘হ্যাঁ, কোনো সমস্যা নেই; টিকিট পাবেন।’