NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

ডিজিটাল জরিপ জনগণের দুর্ভোগ কমাবে : ভূমিমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৪ ডিসেম্বর, ২০২৪, ১২:৪০ এএম

>
ডিজিটাল জরিপ জনগণের দুর্ভোগ কমাবে : ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, প্রচলিত ভূমি জরিপের পরিবর্তে ডিজিটাল জরিপ জনগণের ভূমি সংক্রান্ত দুর্ভোগ লাঘবে ব্যাপকভাবে সহায়তা করবে।

বুধবার (৩ আগস্ট) পটুয়াখালীর জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন মাঠে বাংলাদেশ ডিজিটাল জরিপ (বিডিএস)র পাইলট কর্মসূচি উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

অল্প সময়ে ডিজিটাল জরিপ করা সম্ভব হবে উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, এই জরিপ শুরু করার সঙ্গে সঙ্গে খসড়া ম্যাপ তৈরি করে ওয়েবসাইটে দেওয়া হবে, যার ফলে জমির মালিক পৃথিবীর যেকোনো স্থান থেকে ম্যাপ দেখে জমির পরিমাণ কম-বেশি হলে দ্রুত আপত্তি জানাতে পারবেন।

 

মন্ত্রী আরও বলেন, ডিজিটাল জরিপে যাবতীয় তথ্য ডিজিটাল ও নির্ভুল হওয়ায় জরিপে স্বচ্ছতা আসবে, মামলা মোকদ্দমা কমে আসবে, জনগণের ভোগান্তিও কমে আসবে।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, স্থানীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশে প্রথমবারের মতো সর্বাধুনিক ফোর্থ জেনারেশন সার্ভে ড্রোনের মাধ্যমে ডিজিটাল জরিপের পাইলটিং পটুয়াখালী থেকে শুরু করা হচ্ছে। পটুয়াখালী ও বরগুনা জেলায় এসএ জরিপের পর আরএস জরিপ সম্পন্ন না হওয়ায় জেলা দুটির ১৪টি উপজেলা বিডিএসের জন্য বাছাই করা হয়েছে। পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়ন থেকে এই জরিপ কার্যক্রম শুরু হবে।