NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

এমএলএসের বর্ষসেরা হয়েও কিসের আক্ষেপ মেসির


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৪:০৭ পিএম

এমএলএসের বর্ষসেরা হয়েও কিসের আক্ষেপ মেসির

এমএলএসের বর্ষসেরা নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। কাল লিগের পক্ষ থেকে এক বিবৃতিতে ‘ল্যান্ডন ডোনোভ্যান মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ হিসেবে মেসির নাম ঘোষণা করা হয়। 

২০১৫ সালে যুক্তরাষ্ট্রের সাবেক তারকা ফুটবলার ল্যান্ডন ডোনোভ্যানের নাম অনুসারে পুরস্কারটির নামকরণ করা হয় ‘ল্যান্ডন ডোনাভ্যান এমএলএস মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার।’

এমএলএসে ২০২৪ মৌসুমের ৩৪ ম্যাচের মধ্যে ১৯ ম্যাচ খেলেছেন মেসি।

তাতে গোল করেছেন ২০টি, করিয়েছেন আরো ১৬টি। দলকে সাপোর্টার্স শিল্ড পুরস্কার জেতাতে রেখেছেন বড় অবদান। এর স্বীকৃতিস্বরূপ পেলেন এই পুরস্কার। 

 

এই সিজনে রেকর্ড ৭৪ পয়েন্ট তুলতে পেরেছে মেসির দল।

যদিও চ্যাম্পিয়ন-নির্ধারণের প্লে-অফ পর্বে মায়ামির যাত্রা থেমে গেছে। বর্ষসেরা হয়েও তাই চ্যাম্পিয়ন না হওয়ার আক্ষেপ ঝরেছে মেসির কণ্ঠে, ‘এই পুরস্কারটি আমি ভিন্ন এক পরিস্থিতিতে, শনিবারের ফাইনালের সময় নিতে চাইতাম। এবারের এমএলএসে আমাদের অনেক বড় স্বপ্ন ছিল। সেটা হয়নি।
পরের মৌসুমে আমরা আরো শক্তিশালী হয়ে ফিরে চেষ্টা করব।’ শনিবার লিগের ফাইনালে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি ও নিউ ইয়র্ক রেড বুলস খেলবে।

 

মেসি ২০২৩ সালে মায়ামিতে যোগ দেওয়ার পর এবারই প্রথম পূর্ণ মৌসুম খেলেছেন। মায়ামিতে নিজের প্রথম মৌসুমে ১৪ ম্যাচে ১১ গোল করেন মেসি। সতীর্থদের দিয়ে করান ৫ গোল।

সেবার দলকে এনে দেন লিগস কাপের ট্রফি, যা ক্লাবটির ইতিহাসের প্রথম শিরোপা।

 

ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এমএলএসের সেরা খেলোয়াড় হওয়ার কীর্তি গড়েছেন মেসি।  ভোট পেয়েছেন সর্বোচ্চ ৩৮.৪৩ শতাংশ। । দ্বিতীয় সর্বোচ্চ ৩৩.৭০ ভোট পেয়েছেন কুচো হার্নান্দেস। লুইস সুয়ারেজ পেয়েছেন  ২.১৭ শতাংশ ভোট।