NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
Logo
logo

একটি ইস্যু দিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক মূল্যায়ন করা যাবে না-ভারতীয় হাইকমিশনার


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ১১:৩৯ পিএম

একটি ইস্যু দিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক মূল্যায়ন করা যাবে না-ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করে যাচ্ছে নয়াদিল্লি। কোনো একটি নির্দিষ্ট ইস্যু দিয়ে দুই দেশের সম্পর্ক মূল্যায়ন করা যাবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে এমন মন্তব্য করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি তলবে মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে হাজির হন প্রণয় ভার্মা।

সেখানে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়াজ হামিদুল্লাহ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন।

 

বৈঠক শেষে পৌনে ৫টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতের হাইকমিশনার।

আগরতলার ঘটনার বিষয়ে জানতে চাইলে প্রণয় ভার্মা বলেন, একটি নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকার কোনো কারণ নেই। একটি ইস্যু দিয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক মূল্যায়ন করা যাবে না।

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বহুমাত্রিক। আমরা দুই দেশের মানুষের সঙ্গে সংযোগ বাড়াতে আগ্রহী।

 

তিনি বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের স্বার্থে এ সরকারের সঙ্গে কাজ করবে ভারত।

হাইকমিশনার আরো বলেন, ‘সর্বশেষ দুই মাসে আমাদের পরস্পর সহযোগিতার জন্য ইতিবাচক কিছু উন্নয়ন হয়েছে।

আমাদের অনেক ইতিবাচক বিষয় রয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছি। আমরা সামনে অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করে যাব।’

 

সোমবার ত্রিপুরাতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুরা গেট ভেঙে ঢুকে পড়ে এবং পুলিশের উপস্থিতিতে ভাঙচুর চালায়। অফিশিয়ালি এর প্রতিবাদ জানানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে বলে জানা গেছে।

 

গতকাল সোমবার দুপুরে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়। ‘হিন্দু সংঘর্ষ সমিতি’ নামে একটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালান বলে জানা গেছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পরে সন্ধ্যায় এ হামলার ঘটনায় এক বিজ্ঞপ্তিতে তীব্র প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ। এতে বলা হয়, ‘আগরতলার হিন্দু সংঘর্ষ সমিতির বিক্ষোভকারীদের দ্বারা বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে হিংসাত্মক বিক্ষোভ ও আক্রমণের কারণে বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ।