NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ১২, ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
এলএনজি-এলপিজি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়ার আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক বাংলাদেশসহ ৩১ মুসলিম দেশের পাইলটদের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞায় এয়ার ফ্রান্সের সায় পোল্যান্ডের প্রধানমন্ত্রী-প্রতিরক্ষামন্ত্রীকে হত্যার চক্রান্ত, নিরাপত্তা বাহিনীর জরুরি বৈঠক মদিনায় বিয়ে করলেন ইনফ্লুয়েন্সার মিস্টার ফয়সু ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার ব্যবধানে বন্দুক হামলায় নিহত ১৪ দিল্লিতে বিক্ষোভকারীদের আটকের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ গোল বাতিল করে ভিনিসিয়ুসকে দেখানো হলো লাল কার্ড, কষ্টে জিতল রিয়াল সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা
Logo
logo

দেশকে অস্থিতিশীল করার সর্বশেষ ট্রাম্প কার্ড খেলা হচ্ছে-আজহারী


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৪, ১২:০০ এএম

দেশকে অস্থিতিশীল করার সর্বশেষ ট্রাম্প কার্ড খেলা হচ্ছে-আজহারী

দেশকে অস্থিতিশীল করতে সর্বশেষ ট্রাম্পকার্ড খেলা হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী। তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান দেশবাসীরা কাছে।

ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারী বলেন, 'সম্ভবত দেশকে অস্থিতিশীল করার সর্বশেষ ট্রাম্পকার্ড খেলা হচ্ছে।

দয়া করে সবাই শান্ত থাকুন। কোন উসকানিতে পা দেওয়া যাবে না। বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ।'

 

ওই স্ট্যাটাসের কমেন্ট বক্সে তিনি দ্রুততম সময়ে চট্টগ্রামের আইনজীবী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

 


 

ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ করছে তার অনুসারীরা। আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম আদালত এলাকায় চিন্ময় অনুসারীদের হামলায় এক আইনজীবী নিহত হয়েছেন। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে মিশ্র প্রতিক্রিয়া।

এ ঘটনায় দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা।

এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, শিবির সভাপতিসহ রাজনৈতিক ব্যক্তিরাও উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন।