NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

১৩ বছর বয়সেই কোটিপতি ভারতীয় ক্রিকেটার


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১২:৫৪ এএম

১৩ বছর বয়সেই কোটিপতি ভারতীয় ক্রিকেটার

আইপিএলে নাম তুলেই বিশ্বকে তাক লাগান বৈভব সূর্যবংশী। ১৩ বছর বয়সী কিশোর ক্রিকেটার এবার দলও পেয়েছেন। সেটিও নিজের ভিত্তিমূল্যে নয়, কোটি টাকায় দল পেয়েছেন তিনি।

ভারতীয় মুদ্রায় ১ কোটি ১০ লাখ রুপিতে সূর্যবংশীকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।

তাকে দলে ভেড়াতে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ‘যুদ্ধ’ করতে হয় রাজস্থানকে। শেষ পর্যন্ত তারা জয়ীও হয়। সর্বোচ্চ দামে তাকে দলে নিয়ে। সূর্যবংশীর ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি।

 

মুখায়ব থেকে কৈশোরের ছাপ মুছে না গেলেও বড়দের সঙ্গেই লড়ছেন সূর্যবংশী। ইতিমধ্যে নিজের প্রতিভার পরিচয়ও দিয়েছেন তিনি। ১৩ বছর বয়সেই অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন তিনি। গত মাসে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে যুব টেস্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি, ৫৮ বলে।

তবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড। বিহারের হয়ে ১২ বছর ২৮৪ দিন বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচ খেলে হইচইও ফেলে দিয়েছেন সূর্যবংশী।