NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ১২, ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
এলএনজি-এলপিজি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়ার আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক বাংলাদেশসহ ৩১ মুসলিম দেশের পাইলটদের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞায় এয়ার ফ্রান্সের সায় পোল্যান্ডের প্রধানমন্ত্রী-প্রতিরক্ষামন্ত্রীকে হত্যার চক্রান্ত, নিরাপত্তা বাহিনীর জরুরি বৈঠক মদিনায় বিয়ে করলেন ইনফ্লুয়েন্সার মিস্টার ফয়সু ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার ব্যবধানে বন্দুক হামলায় নিহত ১৪ দিল্লিতে বিক্ষোভকারীদের আটকের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ গোল বাতিল করে ভিনিসিয়ুসকে দেখানো হলো লাল কার্ড, কষ্টে জিতল রিয়াল সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা
Logo
logo

নতুন টুর্নামেন্টের ট্রফির লড়াইয়ে বসুন্ধরা-মোহামেডান


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৪, ১০:২৬ পিএম

নতুন টুর্নামেন্টের ট্রফির লড়াইয়ে বসুন্ধরা-মোহামেডান

বাংলাদেশের ফুটবল ইতিহাসে যা দেখা যায়নি তাই আগামীকাল ঘটতে যাচ্ছে। বসুন্ধরা কিংস অ্যারেনায় এক ম্যাচের এক টুর্নামেন্ট দেখতে যাচ্ছে বাংলাদেশ। নতুন ঘরানার এই টুর্নামেন্টের নাম ‘বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ’।

এই টুর্নামেন্ট দিয়েই নতুন মৌসুমের শুরু হবে।

ম্যাচটিতে মোহামেডান স্পোটিং ক্লাবের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। যে দলেই জিতবে তারা মৌসুমের প্রথম শিরোপা জিতবে। প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়নদের এই ম্যাচে মুখোমুখি হওয়ার কথা থাকলেও দুই টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হয় বসুন্ধরা। তাই ফেডারেশন কাপের রানার্সআপ মোহামেডান ম্যাচটি খেলার সুযোগ পায়।
ম্যাচটি বিকেল ৫ টায় শুরু হবে।

 

66
স্টেডিয়ামের গ্যালারিতে এভাবেই মুগ্ধদের গ্রাফিতি আঁকা হয়েছে। ছবি : কালের কণ্ঠ 

টুর্নামেন্টের এমন নাম হওয়ার পেছনে গল্প রয়েছে। আর তা হচ্ছে শেখ হাসিনা সরকার পতনে ছাত্র জনতার গণঅভ্যুত্থান।

গত জুলাই-আগস্টের শহীদের স্মরণে ‘বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ’ নামটা করা হয়েছে। স্টেডিয়ামের ওপরের গ্যালারিও সাজানো হয়েছে গ্রাফিতি দিয়ে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্লোগানসহ গ্রাফিতিতে আছেন শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধরা।