NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ১২, ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
এলএনজি-এলপিজি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়ার আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক বাংলাদেশসহ ৩১ মুসলিম দেশের পাইলটদের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞায় এয়ার ফ্রান্সের সায় পোল্যান্ডের প্রধানমন্ত্রী-প্রতিরক্ষামন্ত্রীকে হত্যার চক্রান্ত, নিরাপত্তা বাহিনীর জরুরি বৈঠক মদিনায় বিয়ে করলেন ইনফ্লুয়েন্সার মিস্টার ফয়সু ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার ব্যবধানে বন্দুক হামলায় নিহত ১৪ দিল্লিতে বিক্ষোভকারীদের আটকের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ গোল বাতিল করে ভিনিসিয়ুসকে দেখানো হলো লাল কার্ড, কষ্টে জিতল রিয়াল সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা
Logo
logo

চীনে ফের ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দিলেন চালক


খবর   প্রকাশিত:  ১৯ নভেম্বর, ২০২৪, ০৮:০৪ পিএম

চীনে ফের ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দিলেন চালক

চীনের হুনান প্রদেশের একটি প্রাইমারি স্কুলের বাইরে জনতার ভিড়ে গাড়ি চালিয়ে দিয়েছেন এক চালক। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। গাড়িটি একটি সাদা এসইউভি ছিল। গাড়ির চালক অভিভাবক এবং স্কুল নিরাপত্তা সদস্যদের হাতে ধরা পড়েছেন।

এরপর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানা গেছে। 

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য জানা যায়নি। তবে রাষ্ট্রীয় মিডিয়া বলেছে, ‘বেশ কয়েকজন ছাত্র এবং প্রাপ্তবয়স্ক আহত হয়েছেন।’ এ ছাড়া আহত বেশ কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে কিছু শিশুকে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে। এ ছাড়া  আতঙ্কিত শিক্ষার্থীদের স্কুলের ব্যাগ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা যায়। স্কুলটি চীনের দক্ষিণ হুনান প্রদেশের ডিংচেং জেলার ইয়ং’আন প্রাথমিক বিদ্যালয় হিসেবে চিহ্নিত করা হয়েছে।


 

এক সপ্তাহের মধ্যে চীনে জনতার ওপর এটি তৃতীয় হামলা।

গত ১২ নভেম্বরও দক্ষিণ চীনে এমন একটি ঘটনা ঘটেছিল। ব্যায়ামের সময় গাড়িচাপায় অন্তত ৩৫ জন নিহত হয় ওই ঘটনায়। একটি এসইউভি গাড়ি চালিয়ে প্রতিবন্ধকতা ভেঙে জুহাই স্পোর্টস সেন্টারের ভেতরে ঢুকে গিয়েছিলেন চালক।

 

এ ছাড়া চীনের একটি স্কুলে এলোপাতাড়ি ছুরিকাঘাতে আটজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৭ জন।

গত রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় পূর্ব চীনের ওয়াক্সি শহরের একটি ভোকেশনাল স্কুলে ওই হামলার ঘটনা ঘটেছে।

 

সূত্র : বিবিসি