NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ১২, ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
এলএনজি-এলপিজি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়ার আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক বাংলাদেশসহ ৩১ মুসলিম দেশের পাইলটদের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞায় এয়ার ফ্রান্সের সায় পোল্যান্ডের প্রধানমন্ত্রী-প্রতিরক্ষামন্ত্রীকে হত্যার চক্রান্ত, নিরাপত্তা বাহিনীর জরুরি বৈঠক মদিনায় বিয়ে করলেন ইনফ্লুয়েন্সার মিস্টার ফয়সু ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার ব্যবধানে বন্দুক হামলায় নিহত ১৪ দিল্লিতে বিক্ষোভকারীদের আটকের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ গোল বাতিল করে ভিনিসিয়ুসকে দেখানো হলো লাল কার্ড, কষ্টে জিতল রিয়াল সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা
Logo
logo

উরুগুয়ের বিপক্ষে ভিনি নন, পেনাল্টি নেবেন রাফিনিয়া


খবর   প্রকাশিত:  ১৯ নভেম্বর, ২০২৪, ০৭:৫৬ পিএম

উরুগুয়ের বিপক্ষে ভিনি নন, পেনাল্টি নেবেন রাফিনিয়া

ভেনিজুয়েলার বিপক্ষে এগিয়ে গিয়ে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ব্রাজিল। তাই বলে হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে এমনটিও নয়। ১-১ গোলের সমতায় আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

সেই আক্ষেপের কারণ ভিনিসিয়ুস জুনিয়রের পেনাল্টি মিস।

রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড সফল স্পটকিক নিতে পারলে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে টানা তৃতীয় জয় পেত হলুদ জার্সিধারীরা। তবে বছরের শেষ ম্যাচে আগামীকাল জয়ে ফিরতে মরিয়া সেলেসাওরা। উরুগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাই কৌশলে পরিবর্তন এনেছেন কোচ দোরিভাল জুনিয়র। 

 

দোরিভালের কৌশলের মধ্যে অন্যতম হচ্ছে ভিনির বদলে রাফিনিয়াকে পেনাল্টি নেওয়ার দায়িত্ব দিয়েছেন ব্রাজিলিয়ান কোচ।

তিনি বলেছেন, ‘রাফিনিয়া এবং ভিনি দুজনই পেনাল্টি শুট নিতে প্রস্তুত ছিল। শেষ পর্যন্ত ভিনি মিস করেছে। আগামীকাল যদি পেনাল্টি নেওয়ার কোনো সুযোগ আসে তাহলে রাফিনিয়া নেবে।’

 

উরুগুয়ের বিপক্ষে একাদশও জানিয়েছে দিয়েছেন দোরিভাল।

সর্বশেষ ম্যাচ থেকে এক পরিবর্তন এনেছেন তিনি। রাইট ব্যাক ভ্যান্ডারসনের জায়গায় দানিলোকে নিয়েছেন তিনি। আর ভেনিজুয়েলার বিপক্ষে একাদশে সুযোগ পাওয়া সকলেই আছেন।

 

ব্রাজিল একাদশ-
এদারসন (গোলরক্ষক) দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল, অ্যাবনার, ব্রুনো গুইমারেস, জেরসন, রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর জেসুস এবং স্যাভিনিও।