NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

আফগানদের ৬৮ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৪:৪৭ এএম

আফগানদের ৬৮ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

সিরিজে সমতায় ফিরতে হলে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। শারজায় লক্ষ্যও পূরণ করেছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ৬৮ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে নাজমুল হোসেন শান্তর দল। তৃতীয় ও শেষ ওয়ানডে আগামী ১১ নভেম্বর শারজাতেই।

 

রহমত শাহর ফিফটিতে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আফগানিস্তানের হাতে। তবে মুহূর্তের মধ্যেই এলোমেলো হয়ে যায় আফগানদের স্কোরকার্ড। ১ রানের ব্যবধানে যে ৩ ‍উইকেট হারায় তারা।

আফগানদের ২ উইকেটে ১১৮ রানের দলীয় স্কোর মুহূর্তের মধ্যে দাঁড়ায় ৫ উইকেটে ১১৯ রান।

এ সময় রহমত (৫২) রানআউট হওয়ার আগে ড্রেসিরুমে ফেরেন হাশমতউল্লাহ শাহীদি ও আজমতউল্লাহ ওমরজাই। নাসুমের বলে ওমরজাই ‘গোল্ডেন ডাক’ মারার আগে বাউন্ডারি লাইনে মোস্তাফিজের বলে শরিফুলকে ক্যাচ দেন আফগান অধিনায়ক শাহীদি (১৭)।

 

সেখান থেকে পরে ষষ্ঠ উইকেটে ৪৪ রানের জুটি গড়ে ম্যাচের হাল ধরেছিলেন মোহাম্মদ নবি ও গুলবাদিন নাইব। তবে ৩৭তম ওভারে শরিফুলকে ৬, ৪ মেরে হাত খুলতে চেষ্টা করা নাইব তালুবন্দি হন তাওহিদ হৃদয়ের হাতে।

ফিরতি ওভারের তৃতীয় বলে নবিকে বোল্ড করে বাংলাদেশের জয়ের পথ প্রশস্ত করেন মেহেদী হাসান মিরাজ। পরে খারোতকে আউট করে বাংলাদেশের জয়টা সময়ের ব্যাপার করে দেন বাংলাদেশের অফস্পিনার। শেষ দিকে শুধু ১৪ রানের ইনিংস খেলে ব্যবধান কমান রশিদ। পরে আফগানরা ১৮৪ রানে অলআউট হলে ৬৮ রানের জয় পায় বাংলাদেশ। বাংলাদেশের সেরা বোলার ২৮ রানে ৩ উইকেট নেওয়া স্পিনার নাসুম।
 

 

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শান্তর ৭৬ রানের সৌজন্যে ২৫২ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। শেষ দিকে অবশ্য অভিষিক্ত জাকের আলি অনিকের অপরাজিত ৩৭ আর বাঁহাতি স্পিনার নাসুমের ২৫ রানের অবদানও কম ছিল না। ২৮ রানে ৩ উইকেট নিয়ে আফগানদের সেরা বোলার বাঁহাতি স্পিনার নানগেয়ালিয়া খারোত।