NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শোকাবহ ১৫ আগস্ট আজ ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র
Logo
logo

আমু গ্রেপ্তারের পর আলোচনায় দত্তক মেয়ে সুমাইয়া


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৮:২২ পিএম

আমু গ্রেপ্তারের পর আলোচনায় দত্তক মেয়ে সুমাইয়া

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে গ্রেপ্তারের পর গতকাল বৃহস্পতিবার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আমু রিমান্ডে থাকলেও বাইরে আলোচনায় তার মেয়ে হিসেবে পরিচিত সুমাইয়া। নিঃসন্তান আমুর দত্তক মেয়ে সুমাইয়া হোসেন।

সুমাইয়া আমির হোসেন আমুর শ্যালিকা মেরী আক্তারের মেয়ে।

অনেক বছর আগেই সুমাইয়াকে দত্তক নেন আমু। সুমাইয়া বর্তমানে দুবাইয়ে বসবাস করেন। তিনি দুবাইপ্রবাসী এক বাংলাদেশি ব্যবসায়ীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

 

শিল্পমন্ত্রী থাকাকালে আমুর এপিএস ছিলেন কিরন।

সেই কিরন সুমাইয়ার বাবা।

 


 

খোঁজ নিয়ে জানা গেছে, আমুর অবৈধপথে আয়ের বড় অংশই সুমাইয়ার কাছে। হুন্ডির মাধ্যমে পাঠানো অবৈধ পন্থায় আয় করা শতকোটি টাকা ওই মেয়ের কাছে পাঠিয়েছেন আমু।

আমির হোসেন আমুর নির্বাচনী এলাকা ঝালকাঠির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কিরনের বাড়ি ঢাকা বিভাগের নরসিংদী জেলায়।

সর্বশেষ শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ুনের আপন ছোট ভাই কিরন তার নিজের এলাকা বাদ দিয়ে পড়ে থাকতেন ঝালকাঠি। শুধু সম্পদ ভাণ্ডারের দেখাশোনা আর পার্সেন্টেজ আদায় নয়, নির্বাচনী এলাকায় আমুর রাজনৈতিক কর্মকাণ্ডও দেখাশোনা করতেন তিনি।

 


 

কিরনের মাধ্যমেই নির্বাচনি এলাকা থেকে শত শত কোটি টাকা কামিয়েছেন আমু। যার প্রায় পুরোটাই এখন দুবাইতে তার মেয়ে সুমাইয়ার কাছে আছে বলে ধারণা স্থানীয়দের।