NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শোকাবহ ১৫ আগস্ট আজ ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র
Logo
logo

যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড প্রতিনিধিদলের বাংলাদেশ সফর


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১০:৫২ পিএম

যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড প্রতিনিধিদলের বাংলাদেশ সফর

যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোশুয়া এম রাডের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ৬-৮ নভেম্বর বাংলাদেশ সফর করেছে।

দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই উচ্চ পর্যায়ের সফর অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধি, মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক যৌথ উদ্যোগের বিষয়সমূহ এই সফরে বিশেষভাবে আলোচিত হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

 

আইএসপিআর জানায়, সফরে ডেপুটি কমান্ডার জেনারেল রাড বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ ছাড়া প্রতিনিধিদলটি মিরপুরে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হকের সঙ্গে বৈঠক করেন। দ্বিপক্ষীয় আলোচনায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ তৈরির লক্ষ্যে যৌথ মহড়ার আয়োজন এবং যৌথ প্রশিক্ষণ বাস্তবায়নের বিষয় আলোচিত হয়। 

এ ছাড়া প্রতিনিধিদলটি সেনাসদর আয়োজিত মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত একটি ব্রিফিং সেশনে অংশগ্রহণ করে।

যেখানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় চ্যালেঞ্জ এবং সক্ষমতার বিষয় আলোচিত হয়। দুর্যোগ প্রতিরোধে প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ এবং সংকটকালে দ্রুততার সঙ্গে পুনরুদ্ধার কার্যক্রমের জন্য যৌথ উদ্যোগের বিষয়সমূহ গুরুত্ব পায়। 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা ও মানবিক চ্যালেঞ্জ মোকাবেলায় একযোগে কাজ করার লক্ষ্যে এই সফরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।