NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শোকাবহ ১৫ আগস্ট আজ ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র
Logo
logo

ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের পরিবার


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৮:৪৪ পিএম

ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের পরিবার

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের পরিবার।

বুধবার (৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, অধ্যাপক ইউনূসের সঙ্গে দেখা করার জন্য আবু সাঈদের দুই ভাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়েছিলেন।

আবু সাঈদের ভাইয়েরা জানান, জাতিসংঘ সাধারণ অধিবেশনে মুহাম্মদ ইউনূস যখন আবু সাঈদ ও অন্যান্যদের আত্মত্যাগের কথা তুলে ধরেছিলেন, তখন তারা কাঁদছিলেন।


 

আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেন, ‘আমরা গর্বিত যে আপনি আবু সাঈদের বিপ্লবী ভূমিকা তুলে ধরেছেন এবং প্রধান উপদেষ্টা হওয়ার পর আমাদের গ্রামে এসে আমাদের সম্মানিত করেছেন।

 

তারা দুজন জানান, তারা নিহত আবু সাঈদের নামে একটি ফাউন্ডেশন গড়ে তুলবেন। সেই ফাউন্ডেশন গরিবদের জন্য এবং জুলাই-আগস্টে আহত-নিহতদের সহায়তায় কাজ করবে। সেই সঙ্গে তারা তাদের গ্রামে একটি মসজিদ ও মেডিক্যাল কলেজ নির্মাণ করতে চান। এ জন্য তারা ইতিমধ্যে দুই মন্ত্রণালয়ের সাহায্য চেয়েছেন।

 

মুহাম্মদ ইউনূস তাদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, ‘বাংলাদেশ কখনো শহীদ আবু সাঈদকে ভুলবে না। তার আত্মত্যাগ গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’