NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ২, ২০২৬ | ১৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের যুক্তরাষ্ট্রের নির্দেশে আগেভাগেই নিউইয়র্ক ছাড়ল ইরানি জাতিসংঘ প্রতিনিধি দল ইরানের নিষেধাজ্ঞা এড়ানো এ-৭ নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী সামরিক ঘাঁটির সুরক্ষায় ‘ফোর্ট্রেস আমেরিকা’ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাম্প-মোদির ‘ফলপ্রসূ’ ফোনালাপ ভেঙে দেওয়া হলো নিউজিল্যান্ডের পার্লামেন্ট টিভির অভিজ্ঞতায় বিমান কন্ট্রোল করেছিলেন প্লাম্বার, বীরত্ব দেখান ডেন্টিস্ট সুপার ইন্টেলিজেন্স নিয়ে হোয়াইট হাউসের নতুন সমঝোতা, ৪ স্তরের নিরাপত্তা কাঠামো বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের
Logo
logo

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে অধিনায়ক হচ্ছেন কে?


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:১০ পিএম

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে অধিনায়ক হচ্ছেন কে?

স্পোর্টস ডেস্ক: অধিনায়ক হিসেবে প্রথম জয়টা তুলে নিতেই দুঃসংবাদ পেলেন নুরুল হাসান সোহান। আঙুলের চোটে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালীন চোট পান সোহান। হাসান মাহমুদের বলে কিপিং করার সময় আঙুলে ব্যথা পান তিনি। পরে এক্সরে করা হলে তর্জনীতে চিড় ধরা পড়ে তার।  

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। সিরিজ এখন ১-১ এ সমতায়। এমন এক মুহূর্তে অধিনায়কের ছিটকে পড়া অবশ্যই দলের জন্য সুখকর নয়। সে সঙ্গে একটি প্রশ্নও মাথাচাড়া দিয়ে উঠেছে। সেটা হলো, শেষ টি-টোয়েন্টি ম্যাচে তাহলে বাংলাদেশের অধিনায়ক হচ্ছেন কে?

 

উত্তর খুঁজতে যদিও খুব একটা কষ্ট করতে হবে না। কারণ, মূল অধিনায়কের পরিবর্তে তার ডেপুটিই নেতৃত্বের দায়িত্ব সামলান। যদিও টি-টোয়েন্টিতে নুরুল হাসান সোহানের সহকারী হিসেবে কারো নাম আগে থেকে ঘোষণা করেনি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

সুতরাং, যে কারো ওপরই দায়িত্ব দেয়া হতে পারে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। ওপেনার লিটন দাসেরই নেতৃত্বে আসার সম্ভাবনা বেশি। গতবছর নিউজিল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও মাহমুদুল্লাহ রিয়াদের ইনজুরিতে ক্যাপ্টেন্সি করছিলেন লিটন। সুতরাং, লিটনের কাঁধে চাপতে পারে অধিনায়কত্বের দায়িত্ব।