NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
এলএনজি-এলপিজি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়ার আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক বাংলাদেশসহ ৩১ মুসলিম দেশের পাইলটদের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞায় এয়ার ফ্রান্সের সায় পোল্যান্ডের প্রধানমন্ত্রী-প্রতিরক্ষামন্ত্রীকে হত্যার চক্রান্ত, নিরাপত্তা বাহিনীর জরুরি বৈঠক মদিনায় বিয়ে করলেন ইনফ্লুয়েন্সার মিস্টার ফয়সু ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার ব্যবধানে বন্দুক হামলায় নিহত ১৪ দিল্লিতে বিক্ষোভকারীদের আটকের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ গোল বাতিল করে ভিনিসিয়ুসকে দেখানো হলো লাল কার্ড, কষ্টে জিতল রিয়াল সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা
Logo
logo

আন্দোলনে আহত ২৫ জনকে বিদেশে পাঠানো হবে : স্বাস্থ্য উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ০৫ নভেম্বর, ২০২৪, ০২:৫৭ পিএম

আন্দোলনে আহত ২৫ জনকে বিদেশে পাঠানো হবে : স্বাস্থ্য উপদেষ্টা

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত ২৫ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রস্তুতি নিয়েছে সরকার। সোমবার (৪ নভেম্বর) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম এ কথা বলেন। 

নূরজাহান বলেন, ডাক্তারদের পরামর্শ অনুযায়ী এরই মধ্যে আহত তিনজনকে বিদেশে পাঠানো হয়েছে। আরো দুজনের কথা বলা হচ্ছে, এরপর ২৫ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে।

 


 

 


তিনি বলেন, ‘জুলাই-আগস্টের আন্দোলনে শহীদদের পরিবারের জন্য সরকারের একটা বরাদ্দ আছে, সেটা তারা পেয়ে যাবে। আহতদের বিষয়ে সরকারের দায়িত্ব হচ্ছে, তাদের সঠিক চিকিৎসাটা দেওয়া। সেটা নিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’ 

স্বাস্থ্য খাতে বহুমুখী সমস্যা রয়েছে জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, হাসপাতাল-ক্লিনিকগুলোতে পর্যাপ্ত চিকিৎসক-নার্সের সংকট।

যন্ত্রপাতির সংকট, অনেক জায়গায় এমআরআই মেশিন, এক্স-রে মেশিন নষ্ট। এসব সমস্যা সমাধানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

 

পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অং সুই প্রু মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।