NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
এলএনজি-এলপিজি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়ার আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক বাংলাদেশসহ ৩১ মুসলিম দেশের পাইলটদের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞায় এয়ার ফ্রান্সের সায় পোল্যান্ডের প্রধানমন্ত্রী-প্রতিরক্ষামন্ত্রীকে হত্যার চক্রান্ত, নিরাপত্তা বাহিনীর জরুরি বৈঠক মদিনায় বিয়ে করলেন ইনফ্লুয়েন্সার মিস্টার ফয়সু ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার ব্যবধানে বন্দুক হামলায় নিহত ১৪ দিল্লিতে বিক্ষোভকারীদের আটকের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ গোল বাতিল করে ভিনিসিয়ুসকে দেখানো হলো লাল কার্ড, কষ্টে জিতল রিয়াল সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা
Logo
logo

হিযবুত তাহরির ইস্যুতে যা জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ


খবর   প্রকাশিত:  ০৪ নভেম্বর, ২০২৪, ০৩:১৭ পিএম

হিযবুত তাহরির ইস্যুতে যা জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমকে হিযবুত তাহরির সদস্য দাবি করে আসছে একটি মহল। এ ছাড়া মাহফুজ আলম হিযবুত তাহরির সঙ্গে যুক্ত দাবি করে ফেসবুকে বেশ কিছু পোস্টও ঘুরে বেড়াচ্ছে। তবে এ দাবি অসত্য বলে জানিয়েছেন মাহফুজ আলম। তিনি বলেছেন, শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্র আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

তিনি কখনই হিযবুত-তাহরির বা অন্য কোনো নিষিদ্ধ বা ইসলামপন্থি গোষ্ঠীর সদস্য ছিলেন না।

 


 

এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেও একই কথা বলা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হিযবুত তাহরির নেতা আবদুল্লাহ আল মাহফুজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম দুজন ভিন্ন ব্যক্তি। 

প্রেস উইং আরো জানায়, আরেকটি পত্রিকার ফ্যাক্ট-চেকিং ইউনিট গতকাল রবিবার এক প্রতিবেদনে বিষয়টি পরিষ্কার করেছে।

 


 

এ ছাড়া সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে ‘সিএ প্রেস উইং ফ্যাক্টস’ জানায়, ফেসবুকে মাহফুজ আলমকে নিয়ে করা পোস্টটি অসত্য। পোস্টটিতে একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত একটি নিবন্ধের একটি স্ক্রিনশট রয়েছে, যেখানে আবদুল্লাহ আল মাহফুজ নামে এক ব্যক্তিকে হিযবুত তাহরিরের কথিত সদস্য হিসাবে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত আবদুল্লাহ আল মাহফুজ ও বিশেষ সহকারী মাহফুজ আলম দুজন আলাদা ব্যক্তি।